somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়া যা করে যেতে পারেন দেশের জন্য

০৮ ই মে, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. বেশীর ভাগ মানুষ মনে করে শেখ হাসিনা জীবিতাবস্থায় খালেদা জিয়া আর ক্ষমতায় যেতে পারবেন না। এমন একটা সেট আপ তৈরি করা যেটা একমাত্র বাইরের শক্তি বা আর্মি ছাড়া কারো ভাঙা সম্ভব নয়। আর্মিকেও ঠিক মত লাইনে রাখা হয়েছে।

২. প্রকৃতির নিয়ম অনুযায়ী সবাইকে মৃত্যুবরণ করতে হবে। খালেদা জিয়ার বয়স এখন ৭০। বাংলাদেশের মানুষের গড় আয়ুর বেশী। উনার নিজের সন্তান সহ অনেক জুনিয়র সিনিয়র নেতারা এখন পরপারে। উনি ধার্মিক। তাই উনাকে এখন থেকে পরকালের চিন্তা করতে হবে। অবশ্য দেশের সেবা করার অধিকার যেহেতু উত্তরাধিকার সূত্রে উনি পেয়েছেন, তাই সেই সেবা করার সুযোগটুকু হাতছাড়া কেন করবেন উনি?

৩. দুইটি দুর্ঘটনার কারণে আমাদের দেশে পরিবারতন্ত্র চেপে বসে। যেটা থেকে উত্তরণের চেষ্টা করা হয়নি তেমন ভাবে। মাঝে ১/১১ সরকার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছে। যে অবস্থা চলছে মনে হয় আরো ২/১ প্রজন্ম এই ধারা ধরে রাখবে। দল চলুক দুই পরিবার দ্বারা কোন আপত্তি নেই। কিন্তু দলের বাকী পজিশনগুলো কেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে না? আজকে যদি গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সব নেতা/প্রার্থী নির্বাচন করা হতো তাহলে কী এত সংঘাত, হানাহানি হতো?

৪. যেহেতু খালেদা জিয়া আর ক্ষমতায় না যাওয়ার সম্ভাবনা বেশী, সেহেতু তিনি এখন গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করতে পারেন। কীভাবে? তিনি পুরো বি এন পি'র সদস্যদের ডিজিটালভাবে নিবন্ধন করবেন। সবাই গোপন ভোটে নেতা নির্বাচন করবেন। তারপর প্রতিটা ছোট থেকে বড় পোস্টে এই সমর্থকদের ভোটে নেতা নির্বাচন করবেন। এখানে যে জনপ্রিয় সেই নেতা/প্রার্থী হবেন। কারো সুপারিশ চলবে না। হয়তো কোন কোন স্থানে সমর্থক কেনা বেচা হবে, খুন খারাবি হবে, শো ডাউন, চেয়ার ছোঁড়াছুঁড়ি হবে। তবে শুরুটা তো করতে হবে। এরপর আস্তে আস্তে সবাই ঠিক হয়ে যাবে। এভাবে পুরো দলটাকে গণতন্ত্রের মধ্যে নিয়ে আসতে হবে। উনি বা তারেকের এতে ভয় পাওয়ার দরকার নেই। কারণ, তাদের ভোটে হারানোর মত ক্যালিবার কোন নেতার নেই।

৫. একবার যদি বি এন পি এই সিস্টেম চালু করে তখন আওয়ামী লীগও এই সিস্টেমে যেতে বাধ্য হবে। আর তার দেখাদেখি বাকী দলগুলোও করবে। জীবনের শেষ পর্যায়ে এসে তিনি যদি দেশের জন্য এই একটা কাজ করে যেতে পারেন তাহলে দেশ অনেক উপকৃত হবে। এমনিতেও তাঁর আর চান্স নেই। তাই অন্তত এই কাজটা করে যেতে পারেন। দেশ ও দলের জন্য ভালো হবে। বাংলাদেশে উন্নতির পথে এক বাধা এই দলের মধ্যে গণতন্ত্র না থাকাটা। আশা করি উনি এটা নিয়ে কাজ করবেন।
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×