somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেকা প্রবাসী...

১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আমার ফেসবুকে সবাই বন্ধু হয় না। আমার বন্ধু হয় তারাই যাদের আমি বাস্তবেও চিনি। যে কারণে আমার বন্ধু সংখ্যা খুবই সীমিত। এই বন্ধুদের মধ্যেও আবার কিছু আবেগী ফেসবুকার আছে যেনারা আমিন, সুবহানাল্লাহ টাইপ রেডিও মুন্নার পোস্ট শেয়ার করে। অনেক ফিল্টারিং করে সেই সব গ্রুপকেও ক্লিয়ার করেছি। তাই নিউজফিডে তেমন আজাইরা পোস্ট দেখা যায় না...

২. তবুও মাঝে মাঝে কিছু পোস্ট চলে আসে। ইদানিং প্রবাসীদের কিছু লাইভ ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকে। বিষয় - অর্থমন্ত্রী নাকি প্রবাসীদের রেমিট্যান্স থেকে ভ্যাট আদায় করবে বলেছেন (যদিও খবরটা মিথ্যা)। কিছুদিন আগে এয়ারপোর্টে কোন এক পুলিশ নাকি আনসার প্রবাসীদের কামলা বলেছিল। ঐ সময়ও প্রবাসীদের কিছু লাইভ/পোস্ট আসত নিউজফিডে...

৩. তো এসব ভিডিওর মূল ব্ক্তব্য(বেশীরভাগই খিস্তি খেউড়) প্রায় একই (অগা, মগারা ফেসবুক ব্যবহার করলে যা হয় আর কী!)। প্রবাসীরা অনেক কষ্ট করে, তেনাদের ঈদ নেই, তেনাদের ঘাম ঝরা টাকা দিয়ে দেশ চলছে, তেনারা দেশপ্রেমিক, তেনারা টাকা না পাঠালে দেশ গরীব হয়ে যাবে, এয়ারপোর্টে/এম্বেসিতে সম্মান পায় না ইত্যাদি ইত্যাদি। এসব কথার ব্যাখ্যা হয়তো মন্তব্যর উত্তরে দেয়া যাবে...

৪. বিচ্ছিন্নভাবে এই ব্লগে বিভিন্ন মন্তব্যে আমি সহ অন্য কয়েকজন ব্লগার যেসব বিষয় তুলে এনেছি তা হল -
* প্রবাসীরা নিজের প্রয়োজনেই দেশের বাইরে গিয়েছে। তেনাদের কেউ জোর করে পাঠায় নি।
* তেনারা দেশের উন্নয়নে কোন অর্থ দেয় না। শুধুই নিজের পরিবারের জন্য অর্থ পাঠায়।
* কিছু প্রবাসীদের কারণে দেশের সুনাম যেমন হয়, তেমনি কিছু প্রবাসীর কারণে দুর্নামও হয়।
* তেনাদের অনেকেই 'টাকা দ্রুত পৌঁছবে'/'রেট বেশী' - এসব অজুহাতে হুন্ডিতে টাকা পাঠায়(এর নাম দেশপ্রেম!)।
* তেনারা অন্য বাংলাদেশীদের মতই পেশাজীবি। কিন্তু কিছু ক্ষেত্রে 'এক্সট্রা খাতির' দাবী করে...

৫. এসব নেকা প্রবাসীরা দেশে কিছু করতে না পেরে প্রবাসী হয়েছে। কেউ ভালো আছে, কেউ খারাপ। এটা পুরো দুনিয়ার নিয়ম। এনারা না গেলে অন্যরা যাবে। এনারা সব চলে এলেও অন্য বিকল্প তৈরি হয়ে যাবে। দেশের জন্য এনাদের যেমন অবদান আছে তেমন অন্য পেশাজীবিদেরও অবদান আছে। আমি নিজেও একজন প্রবাসী। আমিও নিজেকে ব্যর্থ মনে করি যে নিজ দেশে কিছু করতে পারিনি। আমি বৈধ পথে রেমিট্যান্স পাঠাই। আমি আমার পরিবার চালানোর জন্যই এখানে আছি। সৎ আছি। কিন্তু দাবী করি না, দেশের জন্য অনেক কিছু করছি...
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০২
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×