somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বাড়ি কই?

১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. দুই দফায় ১০ বছরের প্রবাস জীবনে বাংলাদেশীদের সাথে প্রথম সাক্ষাতের শুরুতেই এই একটা জঘন্য ও বিব্রতকর প্রশ্নটি আমার কাছে করা হয়। কিছুদিন আগে নামাজের ওজু করছিলাম। ওজুর মাঝপথে পাশের জন এসে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? আজকে ক্যান্টিনে খাবার নেয়ার সময় ফুড সার্ভার জিজ্ঞেস করে, আপনার দেশের বাড়ি কই? ডিজগাস্টিং...

২. এক বাংলাদেশী আরেক বাংলাদেশীকে 'দেশী' বলে সম্বোধন করাটাও আমার কাছে বিরক্তিকর। জুনিয়র, সিনিয়র সব 'দেশী'। 'ভাই' বলে সম্বোধন করলেই তো হয়। তবে এই জঘন্য প্রশ্নটা(দেশের বাড়ি কই?) সাধারণত করা হয় কম শিক্ষিত শ্রমজীবিদের কাছ থেকে। এলিট বা হোয়াইট কলার জব যারা করে তারা এই প্রশ্নটা আরো পরে করে থাকে। যেনারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে আছেন, তেনারা একটু শেয়ার করবেন...

৩. অনেক দিন আগে এক্সচেঞ্জ হাউজ খুঁজে না পাওয়াতে রাস্তায় এক বাংলাদেশীকে জিজ্ঞেস করলাম, ভাই অমুক ব্যাংক টা কোথায়? তিনি জিজ্ঞেস করলেন, বাংলাদেশের কোথায় টাকা পাঠাবেন? রাবিশ...টোটালি রাবিশ...

৪. অপ্রিয় হলেও সত্য হয়ত ব্লগের কোন প্রবাসীও এই রোগে আক্রান্ত(মাফ করবেন)। পরিচয়ের ২/১ মিনিটের মধ্যেই জানার চেষ্টা করা গ্রামের বাড়ি কোথায়? এটার ব্যাখ্যা একবার মনে হয় সামু-তেই পেয়েছিলাম। এই প্রশ্ন করে প্রশ্নকর্তা প্রথমেই অঞ্চল বুঝে উত্তরদাতার সাইকোলজি/চরিত্র/সামাজিক অবস্থা বোঝার চেষ্টা করে। প্রশ্নকর্তার অপছন্দের অঞ্চল হলে খাতির কম করে থাকে...

৫. সবাইকে বলি, সবার আগে বাংলাদেশ। এটাই তো যথেষ্ট। আমরা ভারতের মত না যে, ভারতীয় হলেও পরিস্কার করতে হবে কেরালা, তামিল, ইউ পি নাকি পাঞ্জাবি। তাছাড়া আপনি কোথাকার কোন আত্মীয়তা করতে যাচ্ছেন যে, উনার জেলার নামও জানতে হবে আপনাকে? প্লিজ স্টপ ইট...

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×