somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সভ্য হওয়া নয়কো সোজা...

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. কয়েকদিন আগে মেট্রোরেলের এসকেলেটরে দুই পথশিশুর দুষ্টামি কেউ একজন ফেসবুকে পোস্ট করলেন। সেখানে অনেক মন্তব্য দেখলাম এই শিশুদের পক্ষে, আর পোস্টদাতার বিপক্ষে। কয়েকটি মন্তব্য এরকম -
* ওদের বিনোদনের জায়গা নেই। ওরা কী করবে?
* ওদের জন্য সরকার কিছু করলে ওরা এখানে দুষ্টামি করত না।
* আপনি ভিউ পাওয়ার জন্য ভিডিও করেছেন।
ইত্যাদি...
২. আমি মাঝে মাঝে ফেসবুকে রিল পোস্ট করি। কিছুদিন আগে একটা রিল ছিল এরকম - একজন মা(গরীব নয় বোঝাই যায় স্কুল ইউনিফর্ম আর বেশভূষা দেখে) লেগুনাতে বসেছে তার ৯/১০ বছর বয়সী মেয়েকে কোলে নিয়ে, যাতে ১০ টাকা ভাড়া দিতে না হয়। যেখানে আশে পাশের যাত্রীদের একটু সমস্যা হচ্ছিল। সচতেন হিসেবে আমি তাদের কারো মুখ ভিডিওতে রাখিনি। ঐ ভিডিওতে অনেক নেগেটিভ মন্তব্য ছিল। বেশীরভাগই তুই তোকারি করে মন্তব্য। যেমন -
* তুই তো জমিদার, তোর কাছে ১০ টাকা কিছু না, অনেকের জন্য এটাও অনেক।
* তুই দিতে পারলি না ১০ টাকা ভাড়া?
* তোর মায়েরে ..। এখানে আমার মা কেন এল বুঝলাম না। আরো অনেক বিশ্রী ভাষার মন্তব্য। চাইলেই কিন্তু অন্যভাবে সমালোচনা করা যেত। তাই বলে, গালাগালি?
৩. তারও কিছুদিন আগে ঢাকাতে জনৈক বিদেশী পর্যটককে কালু নামের একজন বিরক্ত করাতে পুলিশ এরেস্ট করল। সেখানে অনেকের মন্তব্য ছিল এরকম -
* কত বড় বড় দুর্নীতিবাজ ঘুরতেছে, তাদের না ধরে কালুকে ধরে পুলিশ মহা বীরত্বের কাজ করল।
* কালু তো গরীব। সে তো এমন করবেই! তাই বলে গ্রেফতার?
* দেশে আরও কত অন্যায় হচ্ছে। সেদিকে কারো নজর নে্ই। আর গরীব লোকের শাস্তি হচ্ছে।
৪. কয়েকদিন আগে এক অভিনেত্রীর সাক্ষাৎকার নেয়ার সময় জনৈক সাংঘাতিক, তার বুকে মাউথপিস ঠিক করতে যাচ্ছিল অভিনেত্রীর অনুমতি না নিয়ে। ঐ অভিনেত্রী রাগ করে সাক্ষাৎকার না দিয়ে চলে গেল। সেখানে কয়েকজনের মন্তব্য এরকম -
* সব সময় খোলামেলা চলে, আর হাত দিলেই সমস্যা!
* কত জনের সাথে চামড়া বিক্রি করে, আর এখন সাধু হয়েছে।
* যে সবসময় শরীর দেখিয়ে বেড়ায়, তার আবার কীসের ইজ্জত?
৫. তো, এই হল আমাদের ফেসবুক প্রজন্ম। ফেসবুক বিপ্লবী। এরা আমার আপনার আশে পাশেই আছে। এরাই পরবর্তী প্রজন্ম। এদের হাতে আমার দেশ কখনো সভ্য হবে না বলেই মনে করি। এরা সবসময় 'গরীবি কার্ড', 'ইমোশনাল কার্ড' খেলে। এরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারে না। একটা অপরাধকে, আরেকটা অপরাধ দিয়ে জাস্টিফাই করে। এরকম দূষিত মানসিকতার প্রজন্ম থাকলে এই দেশ কখনোই সভ্য হতে পারবে না...
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৮
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×