somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকজন ভিআইপি'র ফাঁসি না হলে দেশ লাইনে আসবে না...

০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. কয়েক বছর আগে চীনে দুধের মধ্যে মেলামিন মেশানোর কারণে অনেক বাচ্চা মারা যায়। তারপর তদন্ত করে দোষী কয়েকজনকে ফাঁসি দেয়া হয় ও অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। দোষীরা ছিলেন দুধ কোম্পানীরই বড় বড় কর্মকর্তা। সোজা কথায়, সমাজের শিক্ষিত শ্রেনীর লোকজন…
২. আমার সাবেক কর্মস্থলে ফ্যাক্টরীতে বয়লার পরিদর্শক কোন পরিদর্শন করা ছাড়াই সার্টিফিকেট দিত। বিনিময়ে সে কিছু টাকা পেত। তিনি পরিদর্শনে আসলে বয়লারের অনেক কিছু বদলাতে হবে মোট কথা অনেক খরচ করতে হবে, যেটা আমার বসও চায় না, আবার পরিদর্শকও টাকার বিনিমেয়ে সব ঠিক আছে লিখে দেয়। এখন আমার বস না হয় লোভে পড়ে টাকা বাঁচানোর জন্য ঘুষ দিয়েছে। কিন্তু আমার বসকে যদি ঐ সুযোগ না দিত তিনি তো ব্যবসা টিকিয়ে রাখতে বাধ্য হত বয়লার নিরাপদ রাখতে…
৩. ঠিক একই ভাবে কারখানা পরিদর্শক এসে টাকার বিনিময়ে সব (অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ইমার্জেন্সি এক্সিট, বিদ্যুৎ লাইন ইত্যাদি) ঠিক আছে বলে সার্টিফিকেট দেয়। যদি দুর্ঘটনা না ঘটে এসব এভাবেই চলছে, চলতে থাকবে। আর দুর্ঘটনা ঘটলে তখন বের হবে, এটা ঠিক ছিল না, ঐটা ঠিক ছিল না। কিন্তু তখন তো অনেকের জীবনই শেষ…
৪. বলা হচ্ছে, বেইলী রোডের বিল্ডিং-এ রেস্টুরেন্ট এর অনুমতি ছিল না (রাজউকের কমন ডায়ালগ)। কিছুদিন আগেও নাকি ফায়ার সার্ভিস থেকে নোটিশ দেয়া হয়েছিল ঝুঁকির বিষয়ে। এখন এসব যদি সত্যি হয় তাহলে ঐ কর্মকর্তাকে ধরা হোক। তিনি কী ব্যবস্থা নিয়েছিলেন সেটা জানাতে হবে। তিনি কেন প্রতিষ্ঠান সিলগালা করেননি? যদি তিনি বা তেনার বস ঘুষ খেয়ে চুপ করে থাকেন, তাহলে তাদের ধরা হোক। যদি আরো উপর মহলে এমনকি মন্ত্রীও এ ব্যপারে ওয়াকিবহাল থেকে থাকেন, তেনাকেও ধরা হোক। নোটিশ দেয়া প্রতিষ্ঠান কীভাবে ব্যবসা করে? পুরান ঢাকার কেমিক্যাল গুদাম কী সরেছে নাকি আরেকটা দুর্ঘটনা হলে আমরা জানতে পারব?
৫. আরেকটা ব্রেকিং নিউজ হলেই এ ঘটনা আমরা ভুলে যাব। কাজেই, শুরুটা করতে হবে এখনই। কিছু ভিআইপিকে এখনই ফাঁসি দিতে হবে। কিছু ভিআইপিকে জেলে নিতে হবে। বাংলাদেশে কয়জন দুর্নীতিবাজ কাস্টমস অফিসারের জেল হয়? কয়জন ঘুষখোর তিতাস কর্মকর্তার জেল হয়? কয়জন ঘুষখোর সরকারী অফিসারের জেল হয়? জেল, ফাঁসি না হলে এই জাতি কখনোই লাইনে আসবে না…
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৪ বিকাল ৫:৫১
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×