somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ের ভূমি অধিগ্রহণ চক্রান্ত রুখে দাঁড়ান বসতভিটা, হাট-বাজার, মার্কেট, মন্দির ও মসজিদ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন

০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ের ভূমি অধিগ্রহণ চক্রান্ত রুখে দাঁড়ান বসতভিটা, হাট-বাজার, মার্কেট, মন্দির ও মসজিদ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন

১.১ বাংলাদেশ রেলওয়ের জন্ম ১৫১ বছর আগে ১৮৬২ সালের ১৫ নভেম্বর। ১৮৭১ সালের আদমশুমারি ধরে হিসেব করলে রেলের জন্মের সময় এদেশের জনসংখ্যা ছিল সর্বোচ্চ আড়াই কোটি। ২০১৩ সালে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি। প্রায় সাত গুণ বেশী। জনবসতিও সেভাবেই বেড়েছে। বৃটিশ সরকার ১৫১ বছর আগে জনবসতিহীন খালি জায়গায় যেভাবে ভূমি অধিগ্রহণ করে গেছে, বাংলাদেশ রেলওয়ে ২০১৩ সালে সেই রাজকীয় কায়দায় ভূমি অধিগ্রহণ করতে পারে না।
১.২ ভবিষ্যতে রেল লাইন সম্প্রসারণের পরিকল্পনা মাথায় রেখেই বৃটিশ সরকার রেলের জন্য পর্যাপ্ত পরিমান
জমি অধিগ্রহণ করে গেছে।
১.৩ আখাউড়া-আগরতলা রেল ট্রানজিটকে এলাকাবাসী স্বাগত জানায়। কিন্তু এর নামে যেমন খুশি মানুষের বাড়ী-ঘর উচ্ছেদের পরিকল্পনা বাস্তবসম্মত নয়। আখাউড়া-লাকসাম ডাবল লাইন যেহেতু নির্মান করা হবে। তাই ঘনবসতির এই এলাকায় আগরতলা ট্রানজিটের জন্য আখাউড়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত তিনটি রেল লাইনের আদৌ প্রয়োজন আছে কী? এটা কি বিলাসিতা নয়।
১.৪ ভারতের ত্রিপুরা রাজ্যের আয়তন ১০.৪৯১ বর্গ কি. মি। জনসংখ্যা ৩৬ লাখ ৭১ হাজার ৩২ জন। প্রতি বর্গ কি.মি. জনঘনত্ব মাত্র ৩৫০ জন। অপরদিকে ব্রাহ্মণবাড়ীয় জেলার আয়তন মাত্র ১,৮৮১ বর্গ কি.মি। অথচ লোকসংখ্যা ২৮ লাখ ৪০ হাজার ৪৯৮ জন। প্রতি বর্গ কি.মি. জনঘনত্ব: ১৫৯০। অর্থাৎ ত্রিপুরার চাইতে ব্রাহ্মণবাড়ীয়া জেলা আয়তনে প্রায় নয় ভগের এক ভাগ। কিন্তু লোকসংখ্যা প্রায় পাঁচ গুণ বেশি। বৃহত্তর কুমিল্লার জনসংখ্যা আরও বেশি।
১.৫ মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে মোগড়া বাজার থেকে আখাউড়া পর্যন্ত রেল লাইনের পাশের মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে সময় লেগেছে ৪২ বছর। এখন আবার মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুরিকে ভিটামাটি থেকে উচ্ছেদের পরিকল্পনা কেন? এই তৎপরতা সরাসরি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ।
১.৬ উন্নয়ন কাজে সরকার ভূমি অধিগ্রহণ করতে পারে। আইনে সে কথা বলা আছে। কিন্তু কোন সরকারই
ভূমি অধিগ্রহণ আইন খেয়ালখুশী মত প্রয়োগ করতে পারে না। মুন্সিগঞ্জ জেলায় বিমানবন্দর নির্মাণ ও ভারতের পশ্চিমবঙ্গের সিঙ্গুরে শিল্প স্থাপন করতে গিয়ে জনতার প্রতিরোধের মুখে সরকারকে ফিরে আসতে হয়েছে। জনগন না চাইলে সরকার অনিচ্ছুক মালিকের জমি কেড়ে নিতে পারে না।
১.৭ ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রথমে অনাবাদী জমি এরপর এক ফসল, দুই ফসল ও তিন ফসলের জমি
সাধারণত সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকে। বসতভিটা অধিগ্রহনতো আরও পরের কথা। ভূমি অধিগ্রহণ আইনে বলা আছে সরকার কোন উপাসনালয় (মন্দির, মসজিদ ইত্যাদিকে) অধিগ্রহণ করবে না। কিন্তু মোগড়া বাজারে নয়শ বছরের প্রাচীন দশভূজা কালি মন্দিরের গায়েও রেলওয়ে জরিপদল লাল দাগ দিয়েছে। মসজিদও বাদ যায়নি। এসব কাজ আইন বিরোধী।
১.৮ এখন আর ঘরে বসে থাকার সময় নেই। আখাউড়া, দেবগ্রাম, নয়াদিল, দরুইন ও মোগড়া বাজারের
মানুষ একতাবদ্ধ হউন। দুর্বার আন্দোলন গড়ে তুলুন। আপনাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদের লক্ষ্যে রেলওয়ে যে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে তা রুখে দাঁড়ান। ঐতিহ্যবাহী মোগড়া বাজার বাঁচান।
১.৯ মনে রাখবেন, নিজের বাড়ী রক্ষার প্রথম দায়িত্ব আপনার। আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকার
জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নিন। ন্যায়ের সংগ্রামে আপনাদের বিজয় অনিবার্য।
জোর গলায় বলুন, ‘রেলের জায়গায় রেল, আমার জায়গায় আমি’। ‘বসতভিটা উচ্ছেদ করে রেল লাইন
নির্মাণ মানিনা মানবনা’।

প্রচারেঃ বিক্ষুব্ধ এলাকাবাসী,

ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার উপর দিয়ে ট্রানিজেটর জন্য নতুন করে রেল লাইন বসাতে গিয়ে জনবসতি ধ্বংস সহ বিক্ষুদ্ধ এলাকাবাসীর যে দাবী গুলো উচ্চারিত হচ্ছে তারপ্রতি সুশীল সমাজ, আমজনতা এবং নীতি নির্ধারনী সকলের সুদৃষ্টি কামনা করছি।

আগে দেশ এবং দেশের জনগন পরে অন্য কিছু।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×