গত চার বছরে নয়া দিল্লির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতের ডেপুটি হাইকমিশনারের সামনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বন্ধুত্ব একপাক্ষিক হয় না: ভারতকে ওবায়দুল কাদের
“ভারতকে মনে রাখতে হবে, আমাদেরকেও আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। বন্ধুত্ব ওয়ান সাইডেড (একপাক্ষিক) হয় না।”
বুধবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরর এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী।
তিস্তা চুক্তি এবং স্থল সীমান্ত চুক্তি কার্যকর না হওয়ায় ওবায়দুল কাদের এই ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভারতের প্রতি বন্ধুত্বের উদার হস্ত প্রসারিত করেছেন। তাদের কাছ থেকেও আমরা সৎ প্রতিবেশীমূলক আচরণ আশা করব।”
তিস্তা ও স্থল সীমান্ত চুক্তির ক্ষেত্রে বাংলাভাষী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে হতাশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
“হিন্দীভাষী অঞ্চল থেকে এই বাধা এলে একটা কথা ছিল। আমরা এভাবে ব্যথা পেতাম না। কিন্তু আমাদের নায্য হিস্যা আদায়ের এই বাধা এসেছে বাংলাভাষী অঞ্চল থেকে।”
“এপার বাংলা-ওপার বাংলা বলে যখন আমরা শান্তি পাই, সাবেক পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলে যখন আমরা অনুপ্রেরণা লাভ করি। তখন পশ্চিম বাংলার এই আচরণ প্রত্যাশিত নয়।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের্ উদ্দেশে আওয়ামী লীগ নেতা বলেন, “আপনি মা মাটি ও মানুষের নেত্রী বলে দাবি করেন। তাই আশা করব, অগণিত বাঙালির চাওয়া বুঝিয়ে দেয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন।” ....................
>.>
ধন্যবাদ মান্যবর মন্ত্রী। আপনি বাংলাদেশের মানুষের মনের কথাটি মূখ ফুটে বলেছেন। কিন্তু আমরাতো ঘড় পোড়া গরু-সিদূরে মেঘ দেখে ভয় পাই!
আপনার দলেই না আপনার শত্রু তৈরী হয়ে যায়!
কিন্তু এটা সত্য সত্য বলে সকলের হৃদয়ে যে আসন পাওয়া যায়- হাজার বছর শাসকের চেয়ার বসে তা মেলে না। আপনার সত্য বলায় সাধুবাদ।
ভাল থাকুন। ভাল থাকুক বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



