somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত আমেরিকা কুল ওয়ার!!!! টুইস্টটা কি বাংলাদেশ ইস্যুতেই!!!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের কূটনীতিককে যুক্তরাষ্ট্রে গ্রেফতারের প্রতিবাদে ভারত তার দেশের সকল যুক্তরাষ্ট্রের কূটনীতিককে পরিচয়পত্র জমা দিতে বলেছে!!

এইরকম মেরুদন্ডইতো থাকা চাই।


মার্কিন কূটনীতিকদের পরিচয়পত্র জমা দিতে বলেছে ভারত


কিন্তু আমাদের দেশের ক্ষমতাসীনরা পারলে ভারতেকে সেধেই পরিচয় পত্র দিয়ে আসে;)

যাকগে- খেলা বা কুল ওয়ার মনে হয় ভালই জমতে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে দুই দেশের টানাপোড়েনের কাহিনী সবাই অবগত আছেন..
মজিনার দিল্লি দৌড়াদৌড়ি...তাদের প্রত্যাখ্যান

সারা বিশ্ব নেতাদের ফিরিয়ে দিয়ে হাসিনার কেবলা দিল্লীমূখী হওয়া!.. ইইউ সহ সকল দেশের বাংলাদেশের বিজয় অনুষ্ঠান (অতি অবশ্য নিন্দনীয়) সব মিলিয়ে মনে হচ্ছে- বাংলাদেশ ইষ্যু একন ওয়ালর্ড হট আইটেম!!!



ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার ভারতের নিউইয়র্ক কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে বিবস্ত্র করে দেহ তল্লাশির পর হাজতে পাঠিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ নয়াদিল্লি এই পদক্ষেপ নিলো। দেশটির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আরও কঠোর পদক্ষেপের কথা বিবেচনা করছে সরকার।

সরকারি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার দুপুরে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয়পত্র জমা দিতে বলেছে নয়াদিল্লি।

এর আগে, মঙ্গলবার সকালেই ‘জাতীয় সংহতির’ স্বার্থে ভারত সফররত মার্কিন কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে নির্ধারিত বৈঠকে বসতে অস্বীকৃতি জানান ক্ষমতাসীন ন্যাশনাল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিনধে। মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক বাতিল করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আগামী নির্বাচনের প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিও।

নারী কূটনীতিকের সঙ্গে এমন আচরণকে ‘ঘৃণ্য ও বর্বর’ উল্লেখ করে কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে সোমবার নির্ধারিত বৈঠক বাতিল করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন। বৈঠক বাতিল করেন লোকসভার স্পিকার মীরা কুমারও।

গত বৃহস্পতিবার ভারতের নিউইয়র্ক কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে বিবস্ত্র করে দেহ তল্লাশির পর হাজতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে জামিনের আগে মাদকসেবীদের সঙ্গে হাজতবাসে বাধ্য হন দেবযানী।

দেবযানীর বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগের জেরেই এমন ঘটনা ঘটেছে বলে জানায় সংবাদ মাধ্যমগুলো।

মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, ভিসা জালিয়াতির মাধ্যমে সঙ্গীতা রিচার্ড নামে এক ভারতীয় পরিচারিকাকে আমেরিকা নিয়ে যাওয়ার অভিযোগে দেবযানীকে আটক করা হয়।

পরে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে জামিনে মুক্ত হন দেবযানী।

তবে উচ্চ পর্যায়ের কূটনীতিকের সঙ্গে এমন আচরণ করায় যুক্তরাষ্ট্রের ওপর বেজায় চটেছে ভারত।


সরকারি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলের মধ্যেই এ আচরণের ‘সমুচিত পদক্ষেপ’ নেওয়ার কথা ভাবছে ভারত।

বলা হয়েছে, ‘কূটনীতিকের সঙ্গে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য বলে স্পষ্ট বার্তা দেওয়া হবে মার্কিন প্রশাসনকে’।

....

দেখা যাক এই কুল ওয়ার কোথায় গড়ায়!!!?????



আমাদের রাজনীতিকরা যদি মেরুদন্ডটা এমন সোজা করতে পারতেন- আমরাই আমাদের সাজাতে পারতাম। আমরাও মাথা উচু করে বলতে পারতাম- এক্সকিউজমি ইইউ- তুমি আমাদের বিজয় দিবসকে অপমান করতে পারো না। প্লিজ লিভ আওয়ার কান্ট্রি!!!

২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×