somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকশালে স্বাগতম! এই কি শুরু না এইই শেষ!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর দেশে দেশে ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে চলছে স্বৈরতান্ত্রিক শাসন। চলেছে ব্যক্তির মোহে আমজনতার বলিদান।

আমাদের স্বাধীনতার পরপরই জনগন অবাক বিস্ময়ে পেয়েছিল সেই সত্য! ভিন্নমত দমনে জাসদের ৩০ হাজার কর্মী হথ্যাই শুধু নয়- কোথায় সিরাজ শিকদার বলে জাতীয় সংসদের সেই দম্ভোক্তিও ভুলে যায়নি জনগন।

কিন্তু আজ ২০১৩তে এসে যেই ডিজিটাল বাকশালের রুপ দেখছে-তা চাইলেও বোধকরি ভুলতে পারবে না।
কারণ তখনতো এত এত মিডিয়া ছিল না। তথ্য সংরক্ষনের ব্যবস্থা ছিল না। আজ তা বিরাজমান। তাই বারবার ঘুরে ঘুরে আসবে-ইতিহাস।

এই সরকারের ৫ বছরই বিএনপিকে কোথাও দাড়াতে দেয়নি-আজ্ঞাবাহি প্রশাসনের যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে। যেখানে আম দল বামদলের ৫ জন বক্তায় ৩ জন শ্রোতা তাতেও পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়াড় মতো! আর সরকারী দলের মিছিলেতো পারলে পোষাক সহই ঢুকে যায়- সেখানে বিরোধী দলের সুস্ঠ, শান্তিপূর্ণ যে কোন কর্মসূচী এমনকি মানববন্ধনে দাড়াতে দিতেও ছিল তাদের সহিংস প্রতিরোধ!

গণতন্ত্রের মৃত্যু হয়েছে তখনই। স্বাগতম বাকশাল সেই সময় থেকেই।
তারপরও ধৈর্য আর অপেক্ষায় বিএনপি মাটি কামড়ে সময় পার করেছে। মিথ্যা মামলা, জেল জুলুম, গুম...
আর সারা সময় জুড়েই ছির আওয়অমী প্রোপাগান্ডা মেশিনগুলোর বিরামহীন ততপরতা- জামাতকে নিয়ে- বিএনপিকে হেয়, কোনঠাসা এবং মূল্যহীন করার প্রতারণা পূর্ণ প্রচারনা।
এর মাঝে হেফাজতের আগমন এবং হঠাৎ ঝলকের মতো পুরো দেশবাসীর মনের গহীন ভালবাসা পেয়ে তারা পথে পথে আপ‌্যায়ন আর ঢাকাতেও গণমানুষের প্রাণখোলা আতিথেয়তা ছিল স্মরানাতীত কালে অভূতপূর্ব!

তারপরতো বিতর্কীত ইতিহাস। রাতের আঁধারে যা ঘটেছে তার বহুমূখি তথ্য বিরাজমান-তবে সবচে বড় ফলাফল আসে সিটি নির্বাচনে-
৫-০তে ধরাশায়ী হয় ক্ষমতার গনগনে সূর্য নিয়েও সরকারী দল।

হতভম্ব করে দেয় তাদের এই ফলাফল। আর তারপর থেকেই সরকারী এক্সট্রিমিজমের উত্থান। নীতি থেকে শুরু করে পথে সর্বত্র।
এখন বিএনপিও যদি এই এক্স্ট্রিমিজমে যায় পরিণতি কি হবে?
ভয়াবহ গৃহযুদ্ধ!
যারা নগরে বসে ব্লগে আবালীয় ভাবনায় বিএনপিকে উপহাস করে- তারা হয় খবর রাখে না শূর্খ নয় জ্ঞানপাপী!
এবারের আন্দোলনে শহর বিশেষত রাজধানী ছিল বরাবরই নির্লিপ্ত!
কিন্তু গ্রামে এবং সারা দেশে তা ছিল দুর্বার!
পদে পদে আওয়ামীলীগ পর্যদস্ত হচ্ছে। যদিও মিডিয়ার একপেশে নীতির কারণে বড় অংশই গায়েব হয়ে যাচ্ছে খবর হবার আগেই!

অতপর: মার্চ ফর ডেমোক্রেসি। শান্তিপূর্ণ ভাবে ঢাকায় বিএনপির একটা সমাবেশকে সরকারের এতই ভয়- সরকারী উদ্যোগে সমাবেশের দুদিন আগে থেকে ঢাকা কে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হল।
সরকারী মিথ্যাচার বা প্রেসনোট নিয়ে কিছূ বলার নেই-এ গৎবাঁধা..
অতপর: সকল প্রমাসনিক এবং নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে- বলা হয় লীগের ছেলেপেলেদেরও প্রশাসনকি পোষাক পরিয়ে নাকি ব্যবহার করা হচ্ছে! এই সামগ্রিক আয়োজনে সবচে বড় দিক হল তাদের সহিংস মনোভাব!
এই মনোভাবের বিপরীতে যদি বিএনপিও সমপরিমাণ সহিংস হয়- পরিণতি-অবশ্যম্ভাবী গৃহযুদ্ধ!

দেশকে ভালবেসে আমজনতাকে গণমৃত্যুর হাত থেকে বাঁচাতেই ধৈর্য আর কৌশলে চলছে বিএনপি! আজ খালেদা জিয়া যদি প্রগলভ নেত্রীর মতো মূখে যা আসে তাই বলতেন- শাড়িচূড়ির কথা তুলে একের বদলে দশটা লাশ চাইতেন- তখন কি সামাল দিতে পারবে আওয়ামীলীগ!!!
হাটাহাজারী কিন্তু সে কথা বলে না। এরকম আরও বহু স্থানে আছে আমজনতার ক্রোধের মূখে খড়কুটোর মতো ভেসে গেছে সরকারী আয়োজন!!!!

তাই সাধূ সাবধান।

দেশটার মঙ্গলে সকলেই উদ্যোগ নিন। রক্ত নয়, জীবন নয়- মোহ, লোভ আর ইগো হত্যা করে দেশকে স্বাভাবিক ভাবে চলার সুয়োগ দিন। দেশবাসীর হৃদয়ে চিরস্থান অর্জন করুন।

১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×