কাল থেকে জ্বরের ঘোরে ব্যপক কষ্টের ইমো!
তারপরও অফিস কামাইয়ের উপায় নেই। রাতে মাথায় পানি দেয় আর উল্লাস শুনেই বুঝি উইকেট গেল!!! এই বুঝি চার.. এইবার ছক্কা!
পুচকি মেয়ে বলে আব্বু কেমন করে বুঝলা চার! ছক্কা!
বল্লাম- মারে এইটা খুব সোজা.. ছয় সহসা হয় না। চার হয়। আর ছয়ে উল্লাহ হয় চারের চেয়ে দীর্ঘস্থায়ী!! কি বুঝল!! বাপকে ব্যাপক গেয়ানী ভাবল কিনা
শেষমেষ না পেরে টিভি রুমেই চলে গেলাম।
যেন ম্যাজিক!
যেন যাদুর ভেলকি!
সেকি মারমার কাট কাট!
হাশিম আমলাও বোধ করি তব্দা খাইয়া গেছে খেলা দেইখা! যেই ক্রিজে তারা বহুত কষ্টে ১৬৮!! সেখানে মাত্র দুই জনে কি খেইলটা দেখাইল!!! ব্রাভো বাংলাদেশ ক্রিকেট টিম!!!
পুরা জাতি ঈদ আনন্দ ডাবল করার জন্য সবার পক্ষ থেকে ডাবল শুভেচ্ছা ও দোয়া!
হারলে কিন্তু আবারও বকা দেব! কারণ নিউটনের তৃতীয় সূত্র
কিপ ইট আপ! এই জয়ের ধারা অব্যহত থাকুক।
সবাইকে ঈদের শুভেচ্ছা!
ঈদ মোবারক!
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




