সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার ২০১৭
স্বপ্নের কথা লিখতে গিয়ে থমকে যাই
স্বপ্নরাও নিয়ন্ত্রিত অলখে
স্বপ্ন দেখার স্বাধীনতা কোথায় হারাল
স্বপ্নেরও অগোচর বাস্তবতায় থমকে রই।
আশংকারা স্বপ্নের স্থানে, স্বপ্নরা গুম
ঘরে বাহিরে ভাবনায় বলায়--
জলপাই আর নীল, প্রিয় ফল প্রিয় রং নয়
রক্তের দাগ মিশে গেছে- চেতনায়
সূর্যোদয় সূর্যাস্ত বর্ণহীন টিকে থাকার যাতনা
দিন মাস কেবলই ক্যালেন্ডারের ঘর
সন্তানেরা বেড়ে ওঠে আনুভুমিক
প্রেয়সীর ভীরুতা - বদলায় মেহেদী সাজে।
নীতি মূল্যেবাধ আর সততার চাঁদর
কবরে শ্মশানে নিত্যতায়
অন্য সময়ে বিপরীত স্রোতের তুফান
ভেসে যায় সব অর্থের কাছে!
মধ্যরাতের আতশবাজি উৎসবেও মেকিত্ব
প্রাণের হুল্লোড় কেড়ে নেয়া উচ্ছাস
রঙিন জলযোগের কৃত্রিমতায় বেঁচে রয়
কেবল অন্ধকারেও আলোর প্রত্যাশাই অকৃত্রিম।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



