
ভেবেছি অনেক - নাহ আর নয়।
ভাংচুর তো অনেক হল
এবার হোক মাত্রা বদল
কি হবে বয়ে অসীম বেদনা ভার- চোখের জলে!
শেকল ধোঁয়ার আচ্ছন্নতায় খুলে যায় দৃষ্টি
আটপৌড়ে স্বপ্ন, প্রেম, বেদনা
সুশীলতার লুতুপুতু ভার
ভিসুবিয়াসের দ্রোহে উগড়ে দাও!
ঝলসে দিক সব
ন্যাকাবোকা প্রেমিক, ভদ্র; সুশীল হবার চেয়ে সেই ভাল
ধর মার কাট- ঝনঝণ বদলের ঝংকার
লোকে মন্দ কবেই- ফিরে দেখোনা ভুলেও!
শরাব আর স্বভাব এক হয়ে গেলে
ভনিতারা পালায়!
কোন মদ্যপ্য মিথ্যে বলেনা! হা হা হা
অথচ কথিত বিশ্বাসীর দুর্দশায় দেখো পৃথ্বী ক্লান্ত!
তাহুরা জলে নিজেকে ভিজিয়ে
অনুভব করি সত্য -কাঁচ স্বচ্ছ!
ঘর কাঁপানো অট্টহাসিতে- অতীতের দেই কবর
বেদনারা পুলকে বদলে যায়-পালক হয়ে পলকে!
ভাসি আমি, ভাসে স্বপ্ন, ভাসে সব
এত হাসি কোথায় ছিল লুকানো
হা হা হা-- হো হো হো
প্রতিধ্বনি ওঠে দেয়ালে দেয়ালে!
অনেক অনেক শেওলা জমেছে চেতনায়
মিছিলে কত ডেকেছে বড় ভাই
এড়িয়ে গেছি কৌলিণ্যের দোহাই দিয়ে
প্রেয়সীর মায়া, সংসারের মোহে-
চেতনায় জাগে দ্রোহ, হৃদয় জ্বলে ওঠে
এক মাইল ফলক প্রেরণায় -
চোখের জলের অগ্নি দ্রোহে খাক হয় সব
শ্রদ্ধায় নুয়ে আসে হৃদয় - আত্মদান বোধে! প্রাণ বিলানোর পণে !
দাড়াও আমি আসছি - মিছিলে !!
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



