
মৃত্যুকে ছুঁয়ে এলাম
শীতলতা কলজে কাঁপিয়ে দেয়
হিমাংকের নীচের তাপমাত্রাও উষ্ণ মনে হয়
নি:সাঢ় বোধেও সকল অনুভবের এ কেমন অনুভব ।
মৃত্যু
কেবলই কি চলে যাওয়া
চলমানতার স্তব্ধতা
ইন্দ্রিয়ের নিস্ক্রিয়তা??
মৃতের তবু কেন সব অনুভুত হয়
সে কোন অনুভব
কোন ইন্দ্রিয়! ব্যাথাহীন ব্যাথা
ছুঁয়ে থাকে জলহীন কান্নায়!
পাপড়ীর খসে পড়া
পাখির উড়ে যাওয়া
অথবা একটা প্রিয় এপস
আনইনষ্টল হলে এত ভাংচুর! এত ব্যাথা!!
আমার মরা মুখ দেখবে
হৃদয় চিরে বলা আবেগের স্তব্ধতা- মৃত্যু
দুষ্টু, বাদর, বুদ্ধুকুমার......
না শুনে পার করা প্রতিটি মুহুর্ত- মৃত্যু
কেয়ারি ফেয়ারী টেল প্রিন্সেসের
কেয়ার হীন প্রতিটা পল মৃত্যু
ঘুম ভেঙ্গে আঁধো চোখে
একটা ম্যাসেজ- না পাওয়া মৃত্যু
দেহ মরে একবার
হৃদয়- অজস্রবার!!
আমার মৃত্যুতে শোক করারও কেউ নেই
ঝড়াপাতার মতো নি:শব্দেই স্বপ্নেরা কোমায়।
দেহ পড়ে রয় সাদা বিছানায়
আমি উড়ে বেড়াই বাঁধনহীন
এক পলকে তোমাকে ছুঁতে পারি
অথচ তবু মন বিষন্ন, কারণ - আমি মৃত।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



