কি করি আজ ভেবে না পাই, জেসন ভায়া’র জন্মদিনের শুভেচ্ছা জানাই
০১ লা মে, ২০১৯ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘে মেঘে আজি ভায়া
বেলা কম হলোনা;
তুমি বাপু আজো ইয়ং
সিক্রেট বলোনা।
যে নামেই থাকো তুমি
জেসন বা কি করি;
হৃদয়েতে করো রাজ
সর্বদাই স্মরি।
যাই লিখি অগাবগা
সদা থাকো পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।
ছড়ার রাজা তুমি
এ ব্যপারে নো ডাউট;
গুরু মানে পাইকারি
রাজা-প্রজা,হক্ব-টাউট।
তোমার ছন্দ ত্রাসে
সদা থাকি ম্রিয়;
কি করে শুধাই কও
তুমি কত প্রিয়।
শুরু থেকে ব্লগে তুমি
বরাবরি যোদ্ধা;
অধমের বুকে নেই
ক্রিটিকের স্পর্ধা।
রাইটার্স ব্লকে ছাই
কলম আর চলেনা;
জ্যাম ধরে মগজেতে
ছড়া কথা বলেনা।
তাও এই শুভদিনে
ধরি মসি সাহসে;
পদধূলি যদি মেলে
অধমের পাপোষে।
বাজে ঢাক বাজে বীন
বুকে উঠি রিনরিন;
শুভ হোক শুভ হোক
জেসন ভায়ার ”জন্মদিন''।
এটুকুনি ক্ষেমতা
দিনু সব উজারি;
সামুর কৃষ্ণ তুমি
কতজনই

পূজারি।

তোমার ফুলেই তোমার পূজো
কেমন মজা ! এবার বুঝো

হা হা হা
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।
জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন