somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ ডে ২০১৯ : আমি আসছি। আপনি?

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে নিবন্ধনটা সেরেই ফেললাম।
কূপনটা পেয়ে দারুন অনির্বচনীয় আনন্দে মন ভরে উঠলো।
আমি পেয়েছি। ইহারে পেয়েছি - - -

আমি আসছি - - -আপনি আসছেন তো?



নিবন্ধনের শেষ তারিখঃ ডিসেম্বর ১৪।
বিকাশ নাম্বারঃ ০১৭০৭০০৮২১৭
বিকাশ করার পর, নিজের নাম, ব্লগ নাম ( শতভাগ গোপনীয়তা বজায় রাখা হবে) মোবাইল নাম্বার, যে নাম্বার থেকে বিকাশ করা হবে সেই নাম্বার [email protected] ঠিকানায় মেইল করে জানাতে হবে অথবা ফোন করে নিশ্চিত করতে হবে।
এই নিশ্চিত করনের সময় আপনাকে একটি নিবন্ধন নাম্বার ও রিসিপ্ট দেয়া হবে। এটা সংরক্ষন করতে হবে।
এছাড়া যদি কেউ বিদেশ থেকে টাকা পাঠাতে চান, তিনি আমাদের সাথে যোগাযোগ করলে, আমরা এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করব।

স্মৃতিতে ব্লগ দিবস ১৮
তখন সামু বন্ধ। চাপ চাপ উত্তেজনা। এবছর কি নিরবেই যাবে ব্লগ ডে!
জাদিদ ভায়ার ফোনে কনফার্মতো করে দিলাম। সামু বন্ধ! তাই এক অজানা আশংকা মনে।
অত:পর সকল শংকা ফু দিয়ে উড়িয়ে বিসমিল্লাহ বলে চলে এলাম পরীবাগ!
ইতিউতি খোঁচা দা সার্চ!
অমা এতো বাড়ীর পাশে আরশী নগর খোঁজার মতো!
উঠতে উঠতে উঠে গেলাম ছাদে!



আহা কত মানুষ? কে কোনটা? কেমনে কি.. ভাবতে ভাবতেই সারথী ভায়ার আলিঙ্গনে, জাদিদ ভায়ার বলিষ্ট কোলাকুলিতে মুহুর্তে
ই যেন কত আপনার জন সব। তারপর এক ইতিহাস!
নিমচাঁদ ভায়া, হামা ভায়া, তানিম ভায়া, লিলিয়ান আপু, আনোয়ার ভায়া, পুচ্চি মুনি মৌরি হক দোলা, রসায়ন ভায়া, সাইনবোর্ড ভায়া সর্ব বয়োজেষ্ঠ এস এম ইসমাইল, সবার প্রিয় আহমেদ জি এস ভায়া ... আহা কত কত তারকার ভীরে হারিয়ে গেলাম। বুদ হয়ে রইলাম।

২০১৯
আবার এলো সে মাহেন্দ্র ক্ষন।
ডিসেম্বর চলে এসেছে । কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে - -
আর মাত্র ১৯ দিন।

পরই আসছে সে উষ্ণ আনন্দের প্রহর। এবার মুক্তি আনন্দে তা আরো বহুগুনে বর্ণিল হবে বলেই বিশ্বাস!
তবে উত্তেজনা কিন্তু মোট্ওে কম না। সেই প্রথম ছোঁয়ার মতোই আবারো মিলনের আনন্দের স্বপ্নে তির তির কাঁপছে বুক।
প্রতিদিনই ব্লগগ্রুপে নিত্য নিথ্য আপডেট দেখি আর উত্তেজনা বাড়ে। রোমাঞ্চিত হই.. কাংখিত দিনের স্বপ্নে!



২০১৯ ব্লগ ডে নিয়ে কিছু আপডেটস ....

>> লেখা জমা দেয়ার শেষ তারিখ ৬ ই ডিসেম্বর। এটা কোনভাবেই আর বাড়ানো সম্ভব হবে না। সুতরাং দ্রুত আপনাদের লেখা পাঠিয়ে দিন।

>> সকলের দৃষ্টি আকর্ষন করছি
আপনারা নিশ্চয়ই জানেন, ব্লগ দিবস উপলক্ষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি অংশ আছে। এখানে পেশাদার শিল্পীরা অংশগ্রহন করবেন।
পাশপাশাই, আমাদের ব্লগারদের মধ্যে যদি কেউ গান বা নাচের ব্যাপারে আগ্রহী থাকেন, তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, আমাদের নিজস্ব বাদক দল থাকবে। তবে আমাদের মধ্যে যদি কেউ কোন বাজনা যেমন হারমোনিয়াম, তবলা, গিটার, তানপুরা, দোতরা, বাঁশি ইত্যদি বাজাতে পারেন তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগের অনুরোধ রইল।
কবি এবং আবৃতিকার দুইটা আলদা স্বত্তা। যদি কেউ কবিতা আবৃতি করতে চান, তাহলে দ্রুত যোগাযোগ করতে হবে। আমাদের আবৃতি নিয়ে একটি বিশেষ সেগমেন্ট আছে। আশা করি সেই অংশটা আমাদের ব্লগাররা দারুন পছন্দ করবেন। বলা যায় অনুষ্ঠানের অন্যতম সেরা অংশ হতে পারে এটি।
আমরা দ্রুত এই বিষয়ে আপনাদের কাছ থেকে সাড়া চাইছি কারন - আমাদের অনুষ্ঠানটির সময় ব্যবস্থাপনা ও আইন শৃংখলা বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমুতির জন্য চিঠি দিতে হবে।
সবাইকে ধন্যবাদ

>> ব্লগ দিবসে যিনি উপস্থিত হলে সবাই সবচেয়ে বেশি অবাক হবেন, তিনি আজকে নিবন্ধনের জন্য মেইল পাঠিয়েছেন। :D
ভদ্রলোক উপস্থিত হলে, জায়গা দিতে পারব না। উনি অবশ্যই ব্লগার। প্রবাসী।

>> ব্লগ ডে ২০১৯ - ১৯ শে ডিসেম্বর - আপডেট - ০১ (যারা বিস্তারিত জানেন না -তাঁদের জন্যে পুরো নিয়মাবলী আরেকবার )

বিষয়ঃ ব্লগ ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে লেখা জমা দেয়ার আহবান এবং ব্লগ ডে অনুষ্ঠানের খসড়া পরিকল্পনা।

প্রিয় সহব্লগারবৃন্দ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৯শে ডিসেম্বর ব্লগ ডে উপলক্ষে ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে একটি ম্যাগাজিন প্রকাশিত হতে যাচ্ছে। আগ্রহী সকলকে লেখা জমা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যে সকল বিষয়ে আপনারা লেখা পাঠাতে পারেন তা হচ্ছেঃ
১) ফিচার / প্রবন্ধ, ২) ছোট গল্প , ৩) কবিতা, ছড়া, ৪) ভ্রমন কাহিনী ৫) স্মৃতিচারন, ৬) রম্য, স্যাটায়ার
শব্দসীমাঃ
এখানে উল্লেখ্য যে, আমরা যে কোন লেখার ক্ষেত্রে কোন নির্দিষ্ট শব্দ সংখ্যা বেঁধে দিচ্ছি না তবে অনুরোধ থাকবে ১৫০০ শব্দের একটা সীমারেখা মাথায় রেখে লেখা জমা দেয়ার জন্য। ১৫০০ শব্দের যে কোন লেখার ক্ষেত্রে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
সম্পাদক মন্ডলিঃ
এই ম্যাগাজিনের সম্পাদক হিসেবে একটি প্যানেল থাকছে। এতে নিজ নিজ প্রেক্ষাপটে অভিজ্ঞ, খ্যাতিমান ব্লগারদের সম্পাদক হিসেবে রাখা হয়েছে। সম্পাদনা, লেখা নির্বাচনের প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার খাতিরে, আমরা এই মুহুর্তে সম্পাদক মন্ডলীর নাম প্রকাশ করছি না এবং সম্পাদক মন্ডলীরাও জানবেন না তিনি কার লেখা পড়ছেন। সম্পাদকদের বিচারের যে সকল লেখা নির্বাচিত হবে, শুধুমাত্র সেই সব লেখাই প্রকাশ করা হবে। সম্পাদকমন্ডলীর নাম অনুষ্ঠানের দিন ঘোষনা করা হবে।
লেখা পাঠানোর নিয়ম এবং সময়ঃ
যদি কেউ সরাসরি মেইলে বা পিডিএফ করে লেখা পাঠান তাহলে তা গ্রহনযোগ্য হবে না। যদি সম্ভব হয়, তাহলে লেখাটি বিজয়ে কনভার্ট করে দিতে ভালো হয়, না দিতে পারলে প্রতিটি লেখা ওয়ার্ডের ফাইলে ১৪ ফন্টে লিখে এটার্চ করে জমা দিতে হবে।
লেখা জমা দেয়ার শেষ তারিখ - ৬ ডিসেম্বর, রাত ১২টা। যদি কেউ এর পরে লেখা জমা দেন, তা গ্রহনযোগ্য হবে না।
লেখা পাঠানোর ঠিকানাঃ
[email protected]

....................:ব্লগ ডে অনুষ্ঠানের খসড়া পরিকল্পনা:....................
১৯ ডিসেম্বর দিনটি বৃহঃস্পতিবার হওয়াতে এবং সকল ব্লগারদের অংশগ্রহন নিশ্চিত করতে আমরা একদিন পিছিয়ে ২০ ডিসেম্বর, শুক্রবার ব্লগ দিবস অনুষ্ঠানের আয়োজন করছি।
১। স্থানঃ সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ
২। অনুষ্ঠান সূচীঃ
বিকাল ৩ঃ০০ - ৪ঃ১৫
ব্লগারদের আগমন, পরিচয় পর্ব, অনুভুতি প্রকাশ।
বিকাল ৪ঃ৩০ - ৫ঃ৩০
আমন্ত্রিত অতিথীদের নিয়ে আলোচনা সভা ও ম্যাগাজিন মোড়ক উম্মোচন
বিকালঃ ৫ঃ৩০ - ৬ঃ০০
চা বিরতি, হালকা নাস্তা।
সন্ধ্যা ৬ঃ০০ - ৭ঃ৩০
সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যা ৭ঃ৩০
রাতের খাবার পরিবেশন।
রাতঃ ৮ টায়
পুরুষ্কার বিতরনী এবং সমাপনী বক্তব্য।

ব্লগ ডে সফল হোক।
সামুর চলার পথে বর্নিল, সুন্দর, সমৃতিময় এক মাইলফলক হয়ে থাকুক ২০১৯ ব্ল ডে।


সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
৪৪টি মন্তব্য ৪৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×