somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখোশের বছর পেরিয়ে গেলে : প্রেয়ার ইন- হ্যাপি নিউ ইয়ার

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুখোশের বছর পেরিয়ে গেলে
স্বপ্নরা ডানা মেলে ভীরু ভীরু পায়
বিশ একুশের নতুন সূর্যোদয়
আসে নতুন আশায় –

দৃশ্যমান মুখোশের সাথে খুলে যাক
অদৃশ্য মূখোশ- মন্দতা, ভীরুতা,
কাপুরুষতা, হিপোক্রেসীর মুখোশ চিরতরে
মুক্তমনে, প্রজ্ঞালোকে উদ্ভাসীত হোক সকল মন।

প্রকৃতির নির্মলতায় শুদ্ধ হোক মনন
হিংসা বিদ্বেষ আর হানাহানি
স্বার্থ ক্ষমতা অস্ত্রের ঝনঝনানী
মিটে যাক চিরতরে – ভালবাসায়।।

মানবতার মুক্তির দাবী-
যুদ্ধ নয় শান্তি চাই।



স্বাধীনতার চেতনায় রাঙুক মন
করোনাতংকের মতোই দূর হোক
গুম, খুন আর ভিন্নমত দলনী চেতনা
প্রতিষ্ঠিত হোক সকলের মৌলিক মানবাধিকার।

মুক্তিযুদ্ধের প্রেরণায়-
গণতন্ত্র মুক্তি পাক এবার।

উন্নয়নের ঢামোডোলে যেন ভুলে না যাই
প্রকৃতিরও আছে অধিকার, নদী, আকাশ, বাতাস, বৃক্ষ
দুজনে-দুজনার অনুভবে বাঁচতে বাঁচাতে
ভালোবাসে প্রকৃতিরে-নিজেরে ভালবেসে।

জানোতো চিরন্তন সত্য
প্রকৃতি বাঁচলে তুমি বাঁচবে।।

মানুষ প্রকৃত মানুষ হোক মানবতার চর্চায়
আপন ধর্মে শুদ্ধ হোক আত্মপরিচয়
প্রেম আর ত্যাগের চেতনায়
বকধর্মের হোক পরাজয়।

মনে রেখো সবসময়-
আত্মসমর্পনেই মানবতার জয়।।




আমরা যেন ভাল থাকি নতুন বছরে। ব্যাক্তি থেকে পরিবার, সমাজ, দেশ ও বিশ্ব; সকলেই ভাল থাকুক। মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠুক। ক্ষমতা, অর্থ, আর স্বার্থের দ্বন্ধকে ভুলে; করোনার বাস্তবতা জীবনের যে অসীম শুন্যতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে- সেই শিক্ষা মাথায় রেখে এগিয়ে যাই –মানবতাবাদে উদ্ভুদ্ধ হয়ে। সকল মন্দ দূর হয়ে যাক- সকল শুভ আর কল্যানের জয় হোক।
টুয়েন্টি টুয়েন্টি ফার্স্টের শুভাগমন ক্ষনে
হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছায় এই কামনা মনে।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৫
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×