হুমায়ূন আজাদের কয়েকটি ত্রিকালদর্শী প্রবচন । (উতসর্গঃ বিশ্বের সকল মুক্ত মন কে)
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যক্তিগত ব্যস্ততার কারনে ফেব্রুয়ারী মাসে ব্লগে কিছু লিখব না বলে ঠিক করেছিলাম । কিন্তু, হুমায়ূন আজাদের কিছু খুব ভালো লেগে যাওয়া প্রবচন ব্লগবন্ধুদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছিনা বলে ব্যস্ততার নিকুচি করলাম ।

প্রবচনগুলোকে আমার ত্রিকালদর্শী বলে মনে হয়েছে, মনে হয়েছে বিতর্কের উর্ধে । অনেকেই হয়তো সহমতে আসবেন, অনেকেই হয়তো না ।
প্রবচন-১মানুষের তুলনায় আর সবই ক্ষুদ্রঃ আকাশ তার পায়ের নিচে, চাঁদ তার এক পদক্ষেপ দূরত্বে, মহাজগত তার নিজের বাড়ি । প্রবচন-২মৌলবাদ হচ্ছে আল্লার নামে শয়তানবাদ ।প্রবচন-৩যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না । প্রবচন-৪এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত । প্রবচন-৫ অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশীর কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয় । প্রবচন-৬ ব্যর্থরাই প্রকৃত মানুষ, সফলেরা শয়তান ।প্রবচন-৭পুজিবাদের আল্লার নাম টাকা, মসজিদের নাম ব্যাংক । প্রবচন-৮ মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ।প্রবচন-৯ শ্রদ্ধা হচ্ছে শক্তিমান কারো সাহায্যে স্বার্থোদ্ধারের বিনিময়ে পরিশোধিত পারিশ্রমিক। প্রবচন-১০সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে একদিন আমরা কেউ থাকবো না। প্রবচনগুলো থেকে কতগুলো অতি দূর সত্য নক্ষত্রের আলো ঝড়ে পরেছে । আলোগুলো গায়ে মেখে একটু আদিম স্বস্তি পেয়েছি ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন