বুধবার সকাল সোয়া সাতটার বাসে উঠার কথা আমাদের। আগের দিন রাতে ঢাকা-সিলেট রোডের গ্রীনলাইন সার্ভিসের দুটি টিকেট আমার হাতে এসে পৌঁছেছিলো।
রাজারবাগ থেকে বাসে উঠার কথা থাকলেও আমরা উঠলাম সায়েদাবাদ থেকে।
আমাদের সীটের সামনের সীটে এক অষ্টাদশী তরুণীর সীট। তার পাশে কেউ ছিলো না। তরুণী যথেষ্ট স্মার্ট। তবে তার ব্রার ভেতরে অতি যত্নে সাজিয়ে রাখা স্তনযুগল অতি সুন্দর, তা অনায়াসে বলা যায়। সে যেমন এগুলো দেখিয়ে আরাম পাচ্ছিলো, আমার মতো আর দুএকটা ভদ্রঘরের লুইচ্চাও আরামাস্বাদনের আফসোস করছিলাম। পেছনের সীটে না বসে দাড়িয়ে সামনের দিকে একটু ঝুকলে কিংবা পাশ দিয়ে কেউ যাবার সময় আড় চোখে তাকালে মহার্ঘ বস্তু দুটির পঁচানব্বই শতাংশর দেখা মেলে। আহা !
যাত্রাপথের বিরতিতে আমাদের বাস থামলো হোটেল উজানভাটিতে। স্মার্ট তরুণী তর তর করে নেমে গেলো সকালের নাস্তা আহরণ কিংবা ফ্রেশরুমের সন্ধানে। আমার এ নিয়ে মাথা ব্যথা ছিলো না।
বিরতি শেষে আমরা সবাই যখন বাসে উঠলাম, তরুণী তখনো আসেনি। সাধারণত এখানে ২০ মিনিটের যাত্রা বিরতি হয়ে থাকে। তরুণীর জন্য আরও সাত মিনিট অপেক্ষা করা হলো এবং হোটেলের মাইকে ঘোষণা করা হলো, ঢাকা থেকে ছেড়ে আসা শীততপ নিয়ন্ত্রিত গ্রীনলাইন বাসটি এখনি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে, যাত্রীদের বাসে উঠার জন্য অনুরোধ করা যাচ্ছে।
তরুণী এলো না। বাসের সবাই মন খারাপ করলো। শুধু আমার সহযাত্রী উন্মাদ পত্রিকা নিয়ে উন্মাদনা করছিলো। তার এ বিষয়ে আগ্রহ তেমন একটা নেই।
[পরের অংশটুকু আগামীকাল]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


