'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র' এর তৃতীয় খন্ড কেন বাজেয়্প্তা করা হবে না এবং ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করেছিল।
পরে রিটটিতে সেক্টর কমান্ডারস ফোরাম ও মুক্তিযোদ্ধা হামিদুল্লা খান পক্ষভুক্ত হন। গত ১৯ এপ্রিল ডা. এম এ সালাম রিটটি দায়ের করেন।
শুনানি শেষে দেওয়া আদালতের রায়ের অভিমতে বলা হয়, স্বাধীনতার ইতিহাস অমূল্য সম্পদ। এটা জানার অধিকার প্রতিটি বাঙালির রয়েছে। এই ইতিহাস পরিবর্তন গণবিরোধী, ১৪ কোটি মানুষের সঙ্গে প্রতারণার সামিল ও সংবিধানের লংঘন।
স্বাধীনতার ঘোষক বিষয়ে হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, "জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক-এটা বিএনপি বিশ্বাস করে। ''
আইনজীবী মওদুদ আরও বলেন, ''বিষয়টি স্পর্শকাতর। এর সঙ্গে রাজনীতি ও আবেগ জড়িত।"
রোববার সন্ধ্যায় গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এ আইনমন্ত্রী বলেন,''স্পর্শকাতর বিষয়ে যেখানে রাজনীতি ও আবেগ জড়িত থাকে, সেখানে কিছু বলাটা ঠিক নয়। আদালতের এরকম বিষয়ে জড়ানো উচিত হয়নি।'' হাইকোর্ট যদি রায় দিত- শেখ মুজিবুর রহমান জাতির জনক নন তা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোনোভাবে মেনে নেবে না। কারণ এর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি ও আবেগ জড়িত রয়েছে। তেমনিভাবে বিএনপির ক্ষেত্রে জিয়াউর রহমান নিয়ে কিছু বলা হলেও দলের নেতা-কর্মীদের বিশ্বাস ও আবেগকে বিবেচনায় আনতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



