পরীক্ষায় নকল করার অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় সেমিষ্টারের দুই ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। পরে ঐ দুই ছাত্রলীগ কর্মী দলীয় নেতাদের দিয়ে মোবাইল ফোনে শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঐ দুই ছাত্রলীগ কর্মীর নাম তরিকুল ইসলাম ও রাহাজুল আমিন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের দ্বিতীয় সেমিষ্টারের ‘জেনারেল কর্মাসিয়াল ল’ গত ৩০জুন পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রলীগ কর্মী তারিকুল ইসলাম (০৭০৮৭২৬২) এবং রাহাজুল আমিন (০৮১১৭২৭৮) নকল করার দায়ে ঐ কক্ষে দায়িত্বরত শিক্ষক ড. মো. অহিদুল ইসলাম তাদের দু‘জনকে বহিষ্কার করেন। বহিষ্কৃত ঐ দুই ছাত্রলীগ কর্মী পরীক্ষার হল থেকে বের হয়ে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিঠুকে বিষয়টি জানান। পরে ঐ ছাত্রলীগ নেতা মিঠু গত শুক্রবার দুপুর ১২টা, বিকেল সাড়ে পাচটায় এবং সর্বশেষ বিকেল সাড়ে ৬টায় বহি®কৃত ঐ দুই ছাত্রের বড় ভাই পরিচয় দিয়ে ০১৬৭১১১৫৪৬২ এবং ০১৬৭৪৫৮৫৬২৫ ফোন নাম্বার দিয়ে ড.মো. অহিদুর রহমান কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং সে আরো হুশিয়ারী উচ্চারণ করে বলে বলে ‘আগামী পরিক্ষায় ঐ দুই ছাত্র যদি অংশ গ্রহণ করতে না পারে তাহলে আগামী সকল পরিক্ষা বন্ধ করে দেয়া হবে এবং কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে আপনাকে এর দায়-দায়িত্ব নিতে হবে’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


