জানাগেছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৮টায় প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে এবং বেলুন ও ফেষ্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন রাবি ভিসি। অনুষ্ঠানটি এতোই দায়সারা ভাবে পালন করা হয়েছে যে বেলুন ও ফেষ্টুন উড়ানোর সময় বেলুন উড়ানোর সময় বেলুন উড়ে গেলেও ফেষ্টুন অতিথির হাতেই থেকে যায়। পরে তড়িঘরি করে প্রধান অতিথি রাবি ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহান ফেষ্টুনটি লুকিয়ে ফেলে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর মুহম্মদ নুরুল¬াহ, কোষাধ্যক্ষ প্রফেসর এম আবদুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঊনসত্তরের গণঅভ্যূত্থানে শহীদ ড. জোহার মাজার ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়। বিকেল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ সিনিয়র শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপিঠের প্রতিষ্ঠাবার্ষিকী এমন দায়সারা ভাবে পালনে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র সংগঠনগুলো। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এলিন ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা ও সংস্কৃতি চর্চার মহান ব্রত নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর মত এমন দিবস এমন দায়সারা ভাবে পালিত হবে তা চিন্তাও করিনি।
রাবি ছাত্রদল নেতা আরাফাত রেজা আশিক বলেন, বর্তমান ব্যর্থ প্রশাসন এরকম একটি অনুষ্ঠান পালন করে আরো একটি ব্যর্থতার পরিচয় দিলেন।
জাসদ ছাত্রলীগ সভাপতি তৈমুর ফারক তুষার বলেন আমরা প্রশাসনের নিকট প্রত্যাশা করে ছিলাম সবাই মিলে অংশগ্রহণ করে দিবসটি পালন করব, কিন্তু সে প্রত্যাশা পুরণ হয়নি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেত্রী রোখসানা পারভিন লিলি বলেন, বর্তমান প্রশাসন এসকল কর্মকান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বন্ধ্যা করে দিতে চায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উলে¬খ্য, ১৯৫৩ সালের ৬ জুলাই দেশের দ্বিতীয় বৃহত্তম এ শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। গতকাল ৬ জুলাই ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।#
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


