somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলে ইন্টারনটে ব্যবহাররে ওপর নষিধোজ্ঞা!

০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার যখন ডিজিটাল বাংলাদেশ গড়ায় ব্যস্ত ঠিক তখনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ইন্টারনেট ব্যবহারের ওপর হল প্রাধ্যক্ষ কতর্ৃৃক নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ঘটেছে! এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মঙ্গলবার দুই দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।
হল সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ বেলায়েত হোসেন ওই হলের এক আবাসিক ছাত্রের হাতে একটি মডেম দেখতে পান। হল প্রাধ্যক্ষ ওই ছাত্রকে হলের অভ্যন্তরে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবেনা বলে জানিয়ে দেন। এ সময় হলের বিপুল সংখ্যক আবাসিক ছাত্র প্রাধ্যক্ষ্যের সঙ্গে দেখা করে এর কারন জানতে চাইলে প্রাধ্যক্ষ বেলায়েত হোসেন হল অভ্যন্তরে ইন্টারনেট ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা এক পর্যায়ে দুপুর দেড় টার দিকে দুই দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবি দুটি হলো, অবিলম্বে আবাসিক হলে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল হলে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা চালু করা।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হল কর্তৃপক্ষ আবাসিক হলে ইন্টারনেট ব্যবস্থা চালু করছে ঠিক সেই মুহুর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ইন্টারনেট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হল অভ্যন্তরে ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যহার এবং রাবির সকল হলে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা চালু করার জোর দাবি জানানো হয়।
এ ব্যাপারে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ বেলায়েত হোসেন হাওলাদার জানান, হল অভ্যন্তরে মোবাইল ফোন ছাড়া ইন্টারনেট বা অন্যকিছু ব্যবহারের নিয়ম না থাকায় শিক্ষার্থীদেরকে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ইন্টারনেটের গুরুত্ব তিনিও জানেন উলে¬খ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক যদি এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা বা দিক নির্দেশনা দেওয়া হয় তাহলে হল প্রশাসন অবশ্যই তা মেনে চলবে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×