somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এশয়িান হাইওয়ে না ইন্ডয়িান হাইওয়!ে

১০ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক পথে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক রাখতে জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) পক্ষ থেকে ১৯৯২ সালে ”এশিয়ান হাইওয়ে” নামে একটি বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়। ২০০১ সালে সিউলের অবকাঠামো কমিটির মন্ত্রী পর্যায়ের সম্মেলনে প্রকল্প বাস্তবায়নের নীতি গত সিন্ধান্ত গৃহীত হয়। ২০০৩ সালে ব্যাংককে অনুষ্ঠিত এসকাপ এর ৫৮ তম সম্মেলনে ৩২ দেশের মধ্যে এ বিষয়ে একটি আন্ত:রাষ্ট্রীয় সমঝোতা হয়। এশিয়ান হাইওয়ের ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা কি রুপ হতে পারে তা বলা দরকার। এশিয়ান হাইওয়ে প্রস্তাবিত তিনটি রুটের কথা বলা হয়েছে। এএইচ-১; ৪৯৫ কিলোমিটর দীর্ঘ মহাসড়ক, এএইচ-২; ৮০৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কএবং এএইচ-৪১; ৭৫২ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক। এএইচ-১ ভারত-বাংলাদেশ অন্যান্য এশিয়ান ভুক্ত দেশ যেমন বাংলাবান্ধা-বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, সিলেট, তামাবিল, মিয়ানমার। এএইচ-৪১ মংলা গ্রান্ডট্র্যাঙ্ক রোড, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, নাফ নদী ও ইয়াংগুন। বাংলাদেশের আঞ্চলিক আন্তজার্তিক সম্পর্ক বাণিজ্য স্বার্থ, অর্থনৈতিক স্বার্থএবং রাজনৈতিক ঝুকি এড়ানো প্রভৃতি কারণে এএইচ-৪১ মহাসড়কটি বাংলাদেশের কাছে বেশী উপযোগী। কেননা বাংলাদেশে থেকে মিয়ানমারের দূরত্ব মাত্র তিনশ কিলোমিটার। এশিয়ান হাইওয়ের বাংলাদেশ –মিয়ানমার অংশে যাতায়াত করতে মাত্র ৫ েেথকে ৭ ঘন্টা লাগে। যা নি:সন্দেহে বাংলাদেশসহ অন্যান্য এশিয়ানভুক্ত দেশের নিকট গ্রহণযোগ্য হওয়া উচিত। প্রকৃতপক্ষে এএইচ -১ ও এএইচ-২ এর মহাসড়ক দুটি দিয়ে ভারতের সাতটি পাহাড়ি অঙ্গরাজ্য ঘুড়ে ফিরে ধীরগতিতে অতিক্রম করতে হবে। এই কালক্ষেপন ও অসুবিধাজনক যোগাযোগ ভারতের কাছে গ্রহণ যোগ্য হতে পারে। কিন্তু বাংলাদেশসহ অন্যান্য দেশের নিকট গ্রহনযোগ্য হতে পারেনা। কিভাবে জাতিসংঘের অঙ্গসংগঠন এসকাপ এরুপ একটি অবাস্তব পরিকল্পনা হাতে নিতে পারে তা ভাবতে অবাক লাগে বৈকি। তাই বলা যায় এটি এশিয়ান হাইওয়ে না হয়ে বরং ইন্ডিয়ান হাইওয়ে প্রকল্প হওয়া উচিত ছিল। সত্যিকারের এশিয়ান হাইওয়ে বলতে যা বুঝায় তা হল দক্ষিণকোরিয়া চীন, থাইল্যান্ড,মিয়ানমার, বাংলাদেশ ভারত ও পাকিস্তান হয়ে মধ্য এশিয়া মধ্য প্রাচ্যের দেশগুলোর সংযোগ সুবিধা কিন্তু বাংলাদেশ এশিয়ান হাইওয়ের ইন্ডিয়ান রুট প্লান মেনে নিলে তাতে বাংলাদেশ প্রকারান্তরে তার স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ হারাবে। এখানে বলে রাখা দরকার এসকাপ হল ভারতের আধিপত্য বাদী পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক শক্তি, আঞ্চলিক বৈশ্বিক রাজনীতির অনুঘটক এবং এখানে কর্মরত অধিকাংশেরাই ভারতপ্রিয়।

বাংলাদেশ আজ ভারতের চতুর্মুখী আগ্রাসনের শিকার হচ্ছে। ভারতের লক্ষ হচ্ছে বাংলাদেশের ষ্ট্রাটেজিক সুবিধা ব্যবহার করে তার জাতীয় নিরাপত্তা বলয়ে বাংলাদেশকে একিভুত করা। দ্বিতীয়ত উত্তর-পূর্ব ভারতের সাথে সামরিক বেসামরিক পরিবহন যোগাযোগের এর ক্ষেত্রে বাংলঅদেশকে একাধিক দিক দিয়ে করিডোর হিসেবে ব্যবহার করা। বর্তমান এশিয়ান হাইওয়ের ভারতীয় প্রস্তাবের মাধ্যমে ভারতের এই লক্ষ পূরণ হতে যাচ্ছে। অর্থাৎ এর ফলে সকল ট্রানজিট বা করিডোর নিয়ে ভারতের বাংলাদেশের নিকট দেন দরবার করতে হবে না। এশিয়ান হাইওয়ের ভারতীয় রুট মেনে নিলে বাংলাদেশ ভারতীয় ভূখন্ডের সাথে চারদিক দিয়ে সংযুক্ত হবে। বাংলাদেশ থেকে অুনপ্রবেশ ও অন্যান্য সমস্যা এড়াতে ভারত যেখানে সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া ও কঠোর সার্বক্ষণিক নজরদারি বসিয়েছে। বাংলাদেশ সেখানে এশিয়ান হাইওয়ের নামে চারদিক দিয়ে ভারতকে করিডোর দিচ্ছে। এর ফলে বাংলাদেশকে ভারতের করিডোর পরিকল্পনার আওতায় চলে আসবে। কার্যত বাংলাদেশ হবে ভারতীয় পন্য আগ্রাসন, সৈন্য সামরিক সরঞ্জাম চলাচলের অভয়ারণ্য। এশিয়ান হাইওয়ের ব্যাপারে বাংলাদেশের মূল প্রস্তাব ছিল চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, ইয়াংগুন রুটে সংযোগ স্থাপন। কিন্তু ভারত এসকাপ এর মাধ্যমে কূটনৈতিক বিরোধিকা শুরু করে।

বিশেষজ্ঞরা বলছেন ভারতের তৈরী করা এশিয়ান হাইওয়ের রুটটি আসলে ভারতের বাংলাদেশের ভেতর দিয়ে প্রত্যাখাত স্থল ট্রানজিট বা করিডোর প্রস্তাবের চেয়েও বিপদজনক। স¤প্রতি সরকারের যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ভারতের রুট-প্লান অনুযায়ী জোট সরকার এশিয়ান হাইওয়ে মেনে না নেওয়ায় রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। ভারতের ক্ষতিকে তিনি রাষ্ট্রের ক্ষতি হিসেবে দেখেছেন। মন্ত্রীর নিকট আমার জানতে ইচ্ছে হয় । রাষ্ট্র বা রাষ্ট্রের স্বার্থের ব্যাপারে মন্ত্রীমহোদয়ের কোন ধারণা আছে কিনা? থাকবে কি করে বর্তমানে আমাদের দেশের মন্ত্রীপরিষদের অধিকাংশ মন্ত্রীরা ভারতের স্বার্থ রক্ষায় সদা ব্যস্ত থাকতে দেখা যায়।

বাংলাদেশ প্রথমত তিনটি দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত। দ্বিতীয়ত বাংলাদেশ সরাসরি ভারতের আগ্রাসনের শিকার। তৃতীয়ত: বাংলাদেশের ভেতর দিয়ে ভারত উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহ দমনের উম্মোক্ত যাতায়াত সুবিধা চায়। এ অবস্থায় বাংলাদেশ চারদিক থেকে ভারতের স্বার্থে এশিয়ান হাইওয়ের নামে মৃত্যুগহবরে ঢুকবে কিনা তা ভেবে দেখা দরকার। এটি স্পষ্ট যে এশিয়ান হাইওয়ের রুট-প্লান মেনে নিলে ভারত তাকে উত্তর পূর্বাঞ্চলের সাথে তাদের করিডোর হিসেবে ব্যবহার করবে। তাছাড়া ভারতের রুট-প্লানটি এসকাপের মূল ঘোষনার ও বিরোধী। ঘোষণাতে বলা হয়েছিল সবচেয়েকম সময়ে ও খরচে কম দূরত্বে এশিয়ার বিভিন্ন অঞ্চল রাষ্ট্রসমূহের প্রধানতম বন্দর ও বৃহত্তম নগরসমূহ কে সংযুক্ত করা। জোট সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন বলেছিলেন ভারতের দেয়া প্রস্তাব অনুযায়ী এ চুক্তি হলে তা হবে ১৭৫৭ সালের মীর জাফর ও ইষ্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভের সাথে সম্পাদিক চুক্তির মতই আর একটি কালো চুক্তি।

এশিয়ান হাইওয়ের এএইচ-১ ও এএইচ-২ রুট দুুুুটি হচ্ছে ভারতের নিজস্ব প্রস্তাব। আসলে টেকনাফ হতে মিয়ানমার, থাইল্যান্ড ও দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশগুলোর দিকে যে রুট যাবে সেটাই হবে এশিয়ান হাইওয়ে। এটি বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থ জড়িত। এটি হলে বাংলাদেশের নিজস্ব স্বার্থ পূর্বোদ্ধার হবে। এর বাইরে এসকাপের নামে ভারতের ভারাটে লোকেরা যে রুট তৈরী করছে সেটা হবে বাংলাদেশের জন্য আত্মঘাতি। ভারতের এশিয়ান হাইওয়ে রুট প্লান মোতাবেক এসকাপ দীর্ঘদিনে ধরে যে তৎপরতা চাািরয়ে যাচ্ছে তা বর্তমান ভারত বান্ধব সরকারের বদান্যতায় বাস্তাবায়িত হতে যাচ্ছে। আঞ্চিিলক বা আন্ত:মহাদেশীয় মহাসড়ক যোগাযোগের ক্ষেত্রে এরকম অদ্ভুত পরিকল্পনা দুনিয়ার আর কোথাও নেই। দেখা যায় বৃহৎ আঞ্চলিক শক্তি হিসেবে ভারত তার ভূখন্ডের তিন চারদদিক থেকে বাংলাদেশের ভেতর দিয়ে মহাসড়ক টেনে নিয়ে যাচ্ছে। এতে করে বাংলাদেশের আপত্তির মুখে ভারত যে স্থল ট্রানজিট বা করিডোর প্রস্তাবটি গুটিয়ে নিতে হয়েছিল তাই নতুন করে এশিয়ান হাইওয়ের ছদ্মাবরণে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে। ফলে বাংলাদেশ চারদিক দিক দিয়ে ভারতের সড়ক আগ্রাসনের বেষ্টনীতে বন্দী হবে।

প্রস্তাবিত তিনট রুটের মধ্যে এএইচ-৪১ রুট বাংলাদেশ তার নিজের জন্য উপযোগী মনে কর্।ে কিন্তু ভারত তাতে সায় দেয়নি। আমি মনে করি এটি ভারতের একগুয়েমী ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের পথে বাধা স্বরুপ। অন্যান্য দেশের মতামত ও সুবিধা উপেক্ষা করে এসকাপ ভারতের রুট প্লান বাংলাদেশের ওপর চাপাতে চেয়ে প্রমাণ করেছে যে এ সংস্থাটি একটি অঘোষিত ভারতীয় প্রতিষ্ঠান। ভারত এসকাপের মাধ্যমে তিনটি রুট প্রস্তাবিত চুক্তিতেআবদ্ধ করার জন্য বাংলাদেশকে বাধ্য করে। বাংলাদেশ এতে অস্বীকার করলে ভারত নিজেই বাংলাদেশকে বাদ দিয়ে এশিয়ান হাইওয়ের নামে প্রচারণা চালায়। এদিকে ঢাকার পরজীবী নামের বুদ্ধিজীবিরা ও ভারত বান্ধব মিডিয়া আক্ষেপ করে ত থাকে। তাদের আক্ষেপ হল এশিয়ান হাইওয়ে থেকে বাংলাদেশ বাইরে থাকলে জাতির সর্বনাশ হয়ে যাবে। অথচ তারা এশিয়ান হাইওয়ের বাংলাদেশ প্রস্তাবিত রুটকে কখন ও সমর্থন করেনি। বরং তারা বাংলাদেশের রুটকে দুর্গম, ব্যয়বহুলও দীর্ঘতম বলে বিরোধীতা করেছে। এখন বাংলাদেশ সরকার যদি ভারতীয় প্রস্তাব মেনে এশিয়ান হাইওয়েতে একাত্মতা পোষণ করে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা চ্যালেঞ্জের সম্মুক্ষিন হবে।

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×