somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#প্রসঙ্গ_যখন_কৃষি_সার_বিক্রয়_ব্যবস্থা।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মত কৃষিপ্রধান একটি দেশের সার বিতরণের ব্যবস্থা দেখে মাননীয় স্পীকার না হয়ে পারা যায় না!!!

গ্রাম্য এলাকায় একটি ওয়ার্ড পর্যায়ে কতজন কৃষক থাকতে পারে সে সম্পর্কে মাননীয় কৃষিমন্ত্রীর কি ধারণা আছে আমি জানি না!তবে আমি এটা নিশ্চিত যে তিনি না বুঝেই,না দেখেই অন্যের প্ররোচণায় এই সিদ্ধান্ত নিয়েছে।

গ্রামের শতকরা ৯৫% মানুষ কৃষি কাজের সাথে জড়িত থাকে।কোন একটি মৌসুমে একই ফসল চাষের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েন।কারণ উপযুক্ত সময়ে ফসল ফলাতে না পারলে ফসলের উৎপাদন ভালো হয় না।ফলে বাজারে সার-কৃটনাশক ক্রয়ের জন্য হুড়োহুড়ি পড়ে যায়।এক্ষেত্রে কয়েকটা দোকান মিলেও সার বিতরণে ব্যস্ত হয়ে পড়ে।সেখানে একটি দোকানে সার বিক্রয়ের অনুমোদন কিভাবে দেয় সেটা ভেবে দেখা উচিত।

যেহেতু একটি ওয়ার্ডে শুধুমাত্র একটি দোকানে সার পাওয়া যাবে সেহেতু সেই ওয়ার্ডে ১০০ জন কৃষক থাকলে ৯৫ জন একসঙ্গে দোকানে যাবে।তখন বিতরণ ব্যবস্থা কেমন হবে সেটা যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন।

আবার অধিকাংশ কৃষক বাকিতে সার কিনে ফসল ফলান,অতঃপর ফসল বিক্রি করে দোকানের বকেয়া টাকা পরিশোধ করে থাকেন।কিন্তু কৃষকের জন্য সুসংবাদ হচ্ছে,এখন থেকে তাদের ঐ নির্দিষ্ট একটি দোকান থেকে নগদে সার কিনে ফসল ফলাতে হবে।ফলে কৃষকের অবস্থা কি হবে সেটা কৃষক পরিবারের সদস্যগণ ভালো বুঝতে পারবেন।

এখানে আরো একটা বিষয় অবগত থাকা প্রয়োজন যে,একটি ওয়ার্ডে যে একটি দোকান সার বিক্রয়ের অনুমোদন পাবেন সেটা কিন্তু নির্ধারণ হবে চেতনার ভিত্তিতে!

ভালো থাকুক কৃষক সমাজ।

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×