যুদ্ধাপরাধীদের বিচারে বিশিষ্ট পাকিস্তানী সাংবাদিকের সমর্থন !!!
১২ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুদ্ধাপরাধীদের বিচারে আমরা একধাপ এগিয়েছি তা আজ বলতেই হবে। কারন যে দেশের সাথে আমাদের এই সংগ্রাম হয়েছিল, যে দেশ নানাভাবে অত্যাচারের স্টিমরুল চালাচ্ছিল, আজ সে দেশের দুই বরেন্য সাংবাদিক ১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে অপরাধে দায়ী ব্যক্তিদের বিচারের জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন,খুব দেরীতে হলেও তাদের বিভেক আজ সারা দিয়েছে ন্যায় ও মানবতায়। ইতিহাস ও আগামী প্রজন্মের স্বার্থে এ প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হওয়া জরুরী।
পাকিস্তানের সাংবাদিক হামিদ বলেছেন,১৯৭১ সালে নিরাপরাধ নাগরিক হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যে কোনো উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং যে কোনো সচেতন ব্যক্তির আইন অনুযায়ী এসব অপরাধীর বিচারে পূর্ন সমর্থন দেওয়া উচিত।পাকিস্তানের জঙ্গিবাদের ওপর অনুসন্ধানী সাংবাদিকতার খ্যাত সাংবাদিক হামিদ মীর ইসলামাবাদ থেকে টেলিফোন আলাপে বলেন, পাকিস্তানের যেসব কর্মকর্তা মানবাদিকার লঙ্ঘন ও গনহত্যার জন্য দায়ী তা সে ১৯৭১,১৯৭৫,১৯৯৯ কিংবা ২০১০ সালে করে থাকুক না কেন এবং যেখানে হোক না কেন তাদের বিরুদ্ধে যে কোনো শাস্তির প্রক্রিয়াকেও আমি সমর্থন করি।তিনি বলেন যুদ্ধাপরাধীরা আমাদের ও শত্রু। তারা ঢাকায় ও অন্যান্য শহরে বাঙ্গালীদের হত্যা করেছে। অথচ সে জায়গার সাধারণ জানত না যে পূর্ব পাকিস্তানে কি ঘটছে। ১৯৭১ সালের ২৫ মার্চের হত্যাকান্ডের আংশিক প্রত্যক্ষদর্শী পাকিস্তানের অপর মানবাধিকার নেত্রী বেগম নাসিম আক্তার মালিক টেলিফোনে বলেন, ১৯৭১ সালের বিচার হতেই হবে। তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হলে আগামী প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারবে না, এমনকি ইতিহাস থেকে কিছু শিখতেও পারবে না আর তা না হালে ইতিহাসকে মানুষ শ্রদ্ধা করতে ভুলে যাবে এবং পরবর্তী কোন নৃস্বংতা ও অপরাধরোধ ঠেকানো যাবেনা এবং আইন ও আদালতের প্রতি মানুষের কোন আস্থা থাকবে না। তখনই মানুষ অপরাধে সহসাই জড়িয়ে পড়বে। লন্ডনে নাসিম মালিক বর্তমানে পুত্রদের সাথে বসবাস করছেন। যুদ্ধপরাধীরা যাতে
১৯৭১ সালের মতো ধর্মের নামে বিচার প্রক্রিয়া থেকে বেয়িয়ে আসার কোন সুযোগ না পায়, সে জন্য তিনি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে জনমত তৈরী করতে ব্যাপক সচেতনতা সৃষ্টির পরামর্শ দেন।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন