মালয়েশিয়ার সেকেন্ড হোম, হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশীরা ( আমরা কত আগায়ে গেছি !!!!

)
১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া’র ‘মাই সেকেন্ড হোম প্রোগ্রাম’ (এমএম টু এইচ)। গেল ১০ বছর এ প্রোগ্রাম গ্রহণে বাংলাদেশের নাগরিকরা রয়েছেন দ্বিতীয় অবস্থানে । বাংলাদেশের ঠিক আগে চীন। গেল দুই বছর অর্থাৎ ২০১১ ও ২০১২ সালে বাংলাদেশী নাগরিকদের মধ্যে সেকেন্ড হোম সুযোগ গ্রহণের মাত্রা বেড়েছে। অনেকটা হুমড়ি খেয়ে পড়েছেন বাংলাদেশী ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষ। এর আগে ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে চারদলীয় জোট সরকারের শেষ সময় ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে এমন হুমড়ি খেয়ে পড়েছিলেন বাংলাদেশীরা। মালয়েশিয়া দূতাবাস সূত্রে জানা গেছে, ২০০২ সালে এ সুবিধা চালুর পর থেকে গেল জুলাই পর্যন্ত ২৩৭০ জন বাংলাদেশী ‘সেকেন্ড হোম’ সুবিধা নিয়েছেন। এ সুবিধা পেতে মালয়েশিয়ার ব্যাংকে মোটা অঙ্কের অর্থ জমা রাখতে হলেও এদেশের সুযোগ গ্রহণকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলে নানাবিধ সমস্যার মুখে পড়তে পারেন এমন আশঙ্কায় অনেকে সেকেন্ড হোম নিয়ে থাকতে পারেন। এটা দেশের জন্য কোন মতেই সুখকর নয়। কারণ দেশের কোটি কোটি টাকা এর মাধ্যমে পাচার হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এদেশের কারা কারা এ সুবিধা গ্রহণ করে তার একটি তালিকা সরকারের কাছে থাকাটা জরুরি। তাহলে সরকার তাদের সব কিছু ভালভাবে পর্যবেক্ষণ করতে পারবে।
সুত্র - মানবজমিন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন