somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাগভর্তি ফেন্সিডিলসহ বিচারক(সিনিয়র সহকারী জজ ) গ্রেপ্তার ( এরাই করে বিচার ) X((X((X((

০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যাগভর্তি ফেন্সিডিলসহ এক সিনিয়র সহকারী জজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় জাবেদ ইমাম নামে ওই বিচারককে নিউমার্কেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৩৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাছাড়া তার সঙ্গে একটি গুলিভর্তি পিস্তলও ছিল।

রাতে নিউমার্কেট থানায় সাংবাদিকদের সামনে হাজির করা হয় এই বিচারককে।

তিনি বলেন, যশোর থেকে ফেন্সিডিল নিয়ে মাইক্রোবাস চালিয়ে তিনি ঢাকা এসেছেন। তার এক আত্মীয় ঢাকায় লিংকন নামে এক ব্যক্তির কাছে এসব ফেন্সিডিল পৌঁছে দিতে বলেছিল।

২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। সম্প্রতি যশোর থেকে তাকে ভোলা বদলি করা হয়েছিল।

৮ নভেম্বর নতুন কর্মস্থলে যোগ দেয়ার পর ছুটিতে রয়েছেন বলে দাবি করেন তিনি।

জাবেদ ইমাম জানান, এক লাখ টাকার বিনিময়ে এসব ফেন্সিডিল তার পৌঁছে দেয়ার কথা ছিল। সঙ্গে থাকা পিস্তলটির লাইসেন্স রয়েছে।

ফেন্সিডিল পরিবহনের কাজ আগে কখনো করেননি বলেও দাবি করেন এই বিচারক।

রমনা বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলাম জানান, জাবেদের কাছ থেকে ফেন্সিডিল ও গুলিভর্তি পিস্তল ছাড়াও কয়েকটি চিরকুট পাওয়া গেছে। এসব চিরকুটে ১০০০x ৩৪০, ৭০০x ৩৭০, ৮০০x ৩৭০ লেখা ছিল।

“এ থেকে ধারণা করা হচ্ছে মাইক্রোবাসে করে তিনি উদ্ধারকৃত ফেন্সিডিলের বাইরে আরো ফেন্সিডিল নিয়ে এসেছিলেন, যা অন্য কোথাও পৌঁছে দিয়ে থাকতে পারেন।”

---বিডিনিউজ
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৩৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×