গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বাজারজাত 

( ঘোড়ার মাংস কেলেঙ্কারি )
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাজ্য ও ফ্রান্সের পর এবার ইউরোপের ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে গরুর মাংসের ঘোষণা দিয়ে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারি। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার ফরাসি মন্ত্রীরা মাংস শিল্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন। গত মাসে আয়ারল্যান্ডের এক খাদ্য পরিদর্শক যুক্তরাজ্যের সুপার মার্কেটের চেইন শপগুলোর বার্গারে ঘোড়ার মাংস পাওয়ার কথা জানান । এরপর দেখা যায়, যুক্তরাজ্যে সুইডেনের ফিনডাস কোম্পানির সরবরাহ করা জমাট গরুর মাংসের পুরোটাই ঘোড়ার মাংস । এ ঘটনার জেরে ফ্রান্স ও সুইডেনের বাজার থেকে মাংসজাত খাবার সরিয়ে নেয় ফিনডাস। লুক্সেমবার্গের কারখানায় মাংস সরবরাহ করে অপর ফরাসি কোম্পানি পৌজল। পৌজলকে এই মাংস সরবরাহ করে নেদারল্যান্ডসের মাংস ব্যবসায়ী কোম্পানিগুলো। তারা এসব মাংস রোমানিয়ার কসাইখানা থেকে সংগ্রহ করেছে বলে জানায়। এভাবে ঘোড়ার মাংস কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ।
রবিবার ফ্রান্সের ভোক্তাপণ্য সংক্রান্ত উপমন্ত্রী বেনেত হ্যামন এক বিবৃতিতে জানান, ফরাসি কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে পৌজল সাইপ্রাসের এক মাংস বিক্রেতা কোম্পানির কাছ থেকে এসব জমাট মাংস ক্রয় করেছিল। ফিনডাস ও কমিজেলের জমাট মাংসের তৈরি খাদ্যপণ্য ফ্রান্সের সাতটি চেইন শপ থেকে সরিয়ে নেয়া হয়েছে। যুক্তরাজ্যসহ ইউরোপে বিক্রি করা প্যাকেটজাত খাদ্যে গরুর মাংসের বদলে ঘোড়ার মাংস ব্যবহার করা হচ্ছে বলে বের হয়ে এসেছে বিস্তারিত তদন্তে।
সুত্র - ইত্তেফাক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন