পিতৃভক্তি
মোঃ আব্দুর রহিম বিন আরফান
আনুগত্যের শ্রদ্ধা ভক্তি
ভালবাসার নিদর্শন,
কী অদ্ভূত পিতৃভক্তি
করেছেন ইসমাঈল প্রদর্শন।
দেখলেন স্বপ্ন ইব্রাহীম
পুত্র করতে কুরবানী,
মহান আল্লাহর রহস্য অসীম
স্বপ্নে তোমায় করছি জবাই ; বৎস আমি।
এখন বলো, তোমার কি অভিমত
কি করব আমি ?
পুত্র কহিল আমার একই মত
আদেশ পালন করেন আপনি।
এ উদ্দেশ্যে পিতাপুত্র মিনায় পৌঁছলেন
ইসমাঈল তাঁর পিতাকে সুধালেন-
ছটফট যাতে না করতে পারি
শক্ত করে বেধে দিন,
রক্ত যেন না লাগে
পরনের বস্ত্র গুটিয়ে নিন।
নচেৎ সওয়াব হ্রাস পাবে
নড়াচড়া করলে আমি,
অতি ব্যাকুল হয়ে যাবে
দেখে তা মা জননী।
আপনার ছুরি আব্বাজান
শান করে নিবেন
আমার গলায় অতি দ্রুত
ছুরি চালাবেন।
এতে প্রাণ দ্রুত বেরিয়ে যাবে,
তা দেখে জননী ; সান্তনা পাবে।
একথা শুনে ইব্রাহীম পুত্রকে চুমু খায়
কাত করে শুইয়ে দিয়ে
গলায় ছুরি চালায়।
ইব্রাহীমের এ কুরবানী
খোদার নিকট কবুল হয়,
তাঁর ইশারায় ইসমাঈল নয়
দুম্বা জবেহ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

