জেগে উঠবে
জীবন যৌবনের এই ক্ষাণিক সময়
যা শুনলাম আর দেখলাম ভবঘুরে
শকুন বলে-কোকিলরে, আছ তুমি কাকের রূপ ধরে।
এত জনসংখ্যা তোমার !
একদিন দেশটা দিবে ধ্বংশ করে
জঙ্গীবাদ আর দূর্ণীতিতে যাবে ভরে।
মিথ্যে, এসব মিথ্যে প্রলাপ দিয়েছে ছেড়ে
সোনার বাংলায় নিছক প্রবাদ বাতাসে উড়ে।
জীবন যৌবনের তিক্ত অভিজ্ঞতায় বলছি উচ্চ স্বরে
দেশের প্রতিটি নর নারীর অন্তরে
সুপ্ত প্রতিভা বসত করে,
দেখেছি তাদের গহীন অন্তরে
মমতা আর ভালবাসা বিচরণ করে,
শুধু অভাবটা মাকড়সার জালের ন্যায়
বাহির থেকে সর্ব দিক আছে ঘিরে।
সেই দিন নেই দূরে
জেগে উঠবে বাংলার নর নারী প্রতিটি ঘরে
মিথ্যে রটনা দিবে বিলিন করে
সুপ্ত প্রতিভার আতœপ্রকাশ করে
শান্তি আনবে বাংলাদেশ জুড়ে।
সেদিন অভাবটা পালাবে চিরতরে
তখন শকুনের দল যাবে চুপ করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

