শ্রেষ্ঠ আনুগত্যের শ্রদ্ধা ভক্তি
মেদিনীর অদ্বিতীয় প্রেম নিদর্শন,
ভাবি আমি- কী অদ্ভুত ঐ পিতৃভক্তি
সুপুত্র ইসমাঈল করে প্রদর্শন।
রাতে খোয়াব দেখেন নবী ইব্রাহীম
আপন পুত্র করছে নিজে কুরবানী,
সুমহান আল্লাহর রহস্য অসীম
মহান খোদার নামে স্বপ্নে তোমায়
দেখি করছি জবাই ; হে বৎস আমি।
এখন বলো তোমার নিজ অভিমত
আমার প্রিয় সন্তান ! কী করব আমি ?
পুত্র জানালো আব্বা হে ! আমি একমত,
তাঁর আদেশ পালন করেন আপনি।
যখন শুনেন তাহা পুত্রের জননী
আল্লাহর কসম করে বলেন তখনি-
আল্লাহ আমায় যদি দিতেন আদেশ
হাজার পুত্র করতাম আমি কুরবানী।
সেই লক্ষ্যে পিতাপুত্র মিনায় পৌঁছল
তখন ইসমাঈল তার পিতাকে সুধালো-
আমি ছটফট যাতে না করতে পারি
আমায় শক্ত করে কষে বেধে নিন,
রক্ত যেন না লাগে আপনার গায়ে
তাই পরণের জামা গুটাইয়া নিন।
নচেৎ হয়তো নেক কিছু হ্রাস পাবে
যদি নড়াচড়া করি আমি, তবে জানি
অতি ব্যাকুল হবেন দুঃখ পাবেন
হঠাৎ আসলে মোর প্রিয় মা জননী।
আপনার ছুরিখানি ওহে আব্বাজান
মসৃন ধারালো ভাবে শান করবেন
আমার গলায় দ্রুত ছুরি চালাবেন।
এতে আত্মা তরায় বের হয়ে যাবে,
তা দেখে মা জননীর সান্ত্বনা মিলবে।
পুত্রের একথা শুনে নবী ইব্রাহীম
বুকে জড়িয়ে সন্তান বহু চুমু খায়,
প্রভূ নামে কাত করে শুয়াইয়া দিয়ে
প্রিয় পুত্রের গলায় ছুরি চালায়।
তখন ইব্রাহীমের এই কুরবানী
সৃষ্টিকর্তার নিকট পছন্দ হয়,
আল্লাহর ইশারায় ইসমাঈল না
দুম্বা জবেহ হয়, ছেলে বেঁচে রয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

