সবকিছু অসহ্য লাগছে...
তোমার উপর রাগ হচ্ছে... অসম্ভব রাগ...
সারা দুনিয়ার উপর রাগ হচ্ছে...
হ্যা হ্যা.... নিজের উপরও রাগ হচ্ছে...
কেন যে তোমাকে এতো ভালবাসি ছাই বুঝি না...
ম্যাসেজ করলাম একটা...
তোমার উপর রাগ হচ্ছে... অনেক রাগ... কেন জানিনা..
কিন্তু হচ্ছে...
তাই ঠিক করেছি তোমার সাথে ২ দিন কথা বলব না আর ১ বছর দেখা করব না...
এইবার বলেই হারালাম। ঠিক আছে?
ও ফোন করল... জানো সিগারেট খাচ্ছি...
তাই কেন?
এই যে তুমি বললে ২ দিন কথা বলবা না আর ১ বছর দেখা করব না... আরও কি কি জানি থ্রেট... বনবাসের প্রস্তুতি নিচ্ছি আর কি.. নির্বাসন। সাথে যদি আর কোন মেয়ে পাওয়া যায় তাহলে তো আরও ভালো... তোমাকে পরে আপডেট জানাবো...
ফাজিল... সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে... আমাকে ক্ষেপানো না..? আমি সত্যি সত্যি ১ বছর দেখা করব না...
অসহ্য.... এই দুনিয়াটাই একটা বাজে জায়গা....
আর আমি একটা ...
রাগ ভাঙানো শিখবে তুমি আর কবে?
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে...? - বাপ্পা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




