somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাস-না, ওয়া ছুলাছা, ওয়া রুবা নামে দ্বীনি পরকীয়া

১৭ ই জুন, ২০২২ সকাল ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইদানীং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে " দ্বীনি পরকীয়া "
শুনতে খুব অবাক লাগলেও এখন এটা " মাস-না, ওয়া ছুলাছা, ওয়া রুবা " এর নাম দিয়ে চালিয়ে দিচ্ছে।

তথাকথিত দ্বীনি ভাইবোন গুলো দ্বিতীয় বিবাহ করার নামে মূলত দ্বীনের দোহাই দিয়ে পরকীয়াই করে যাচ্ছে। তাদের নোংরামির নাম দিয়েছে " মাস-না, ওয়া ছুলাছা, ওয়া রুবা " ফেসবুকে এই নামে গ্রুপও আছে একটা।

একজন স্ত্রীর হক পরিপূর্ণ আদায় করতে পারে না, তিনিই আবার " মাস-না, ওয়া ছুলাছা, ওয়া রুবা " বাহানা দিয়ে দ্বিতীয় বিবাহ করার নামে দ্বীনি পরকীয়াতে লিপ্ত। অথচ একজন আদর্শ স্বামী হিসাবে স্ত্রীকে যথাযথ সম্মান দেওয়া, তার যাবতীয় প্রয়োজনের খেয়াল রাখা, শারীরিক ও মানসিক শান্তনা দেওয়া, পরিবারের কর্তা হিসাবে একজন দায়িত্ববান স্বামীর দায়িত্ব পালন করা ইত্যাদি।

তারা মূলত সুতা নিসার ৩য় নাম্বার আয়াতের হাওয়ালা দিয়ে " মাস-না, ওয়া ছুলাছা, ওয়া রুবা " নামে ভণ্ডামি করতেছে। এই আয়াতের সানে নুজুল আর আয়াতের তাফসীর না পড়েয় নুজের মন গড়া কথা দিয়ে পরকীয়াকে চালিয়ে যাচ্ছে। এই আয়াতে যেমন ২,৩,৪ বিয়ের কথা বয়া হয়েছে ঠিক তেমনি ভাবে একটা মানদণ্ডও দেওয়া হয়েছে।

যদি তোমরা আশংকা কর যে, তোমরা স্ত্রীদের মধ্যে সমান বিচার করতে পারবে না, সবার মাঝে সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে শুধু একটাই বিয়ে করব। কিন্তু তারা আয়াতের এই অংশটা পড়েনা। শুধু অর্ধেক আয়াত দিয়ে তাদের নোংরামিকে হালাল করার অপচেষ্টা করে।

বর্তমান পরিস্থিতিতে একজন স্ত্রীর দায়িত্ব পালন করা, তার যাবতীয় খেয়াল রাখা, পরিবারের যাবতীয় সব দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয়, সেখানে দ্বিতীয় বিবাহ করা একেই বারেই অসম্ভব। দ্বিতীয় বিবাহ করার জন্য পাগল হয়েছে কিন্তু প্রথম স্ত্রীর সমস্ত দায়িত্ব পালন করেনা। এটা মূলত নেক সুরতে ভন্ডামি করা ছাড়া কিছুই না।

وَإِن خِفتُم أَلّا تُقسِطوا فِي اليَتامى فَانكِحوا ما طابَ لَكُم مِنَ النِّساءِ مَثنى وَثُلاثَ وَرُباعَ فَإِن خِفتُم أَلّا تَعدِلوا فَواحِدَةً

বাংলা অনুবাদ -
আর যদি তোমরা আশঙ্কা কর যে, ইয়াতীমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে কর নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে; দু’টি, তিনটি অথবা চারটি। আর যদি ভয় কর যে, তোমরা সমান আচরণ করতে পারবে না, তবে একটিই বিয়ে কর। [ সুরা নিসা-৩]

আয়াতে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে, যদি সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠা করতে না পার, তবে একটাই বিয়ে কর। অর্থাৎ আপনি আগে একজন স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব পালন করেন তার পরে অন্য স্ত্রীর কথা চিন্তা করুন। যেহেতু একজন স্ত্রীর দায়িত্ব পালন করতেও আপনি ব্যর্থ, সেখানে দ্বিতীয় বিবাহ করা কোন ভাবেই সম্ভব না। অন্য ভাবেও বলা যায়, প্রথম স্ত্রীর যাবতীয় দায়িত্ব, প্রয়োজন সব মিটাতে না পারলে, দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা করা নিতান্তই যৌনলালসা। আদর্শ স্বামী, আদর্শ বাবা, আদর্শ অভিভাবক হওয়ার চেস্টা করুন, তবেই সমাজ সুন্দর হবে, রাস্ট্র সুন্দর হবে ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২২ সকাল ৯:২৩
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×