somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন ইডিয়ট ইন লাভ!!! (বার)

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(এই সিরিজের পোস্টগুলা শুধু বিনুদনের জন্য! এইখানকার কোন ইনফরমেশন লেখকের বিরুদ্ধে ব্যাবহার করা যাইবে না।)



(আগের পুস্টের পর.........)
এরপর গাছের তলায় ঘাসের উপর বইয়া গলা খাঁকাড়ি দিয়া দীর্ঘ একখান ম্যানিপুলেটিভ স্পিচ দেওয়া শুরু কইরা দিলাম! তারপর শুরু হইল পারসুয়েশন।

- তুমারে যদি বিয়া করি তাইলে আমার বাপে আমারে বাড়ি থেইকা বাইর কইরা দিবে! আমার আরও পাঁচ বছর লাগবে পড়াশুনা শেষ করতে! বাপে টাকা না দিলে ক্যামনে বাইরে থাকমু? রিক্সা চালামু নাকি?
- (নির্বিকার) আমি তুমারে চালামু!!!
- (ভিরমি খাইয়া) ক্যামনে?
- ফ্যামিলির সব টাকা আমার কাছে থাকে, ওইখান থেইকা তুমারে কিছু দিলে কিচ্ছু হইব না! কেউ টেরই পাইবে না!
- ওরে কইলাম আমার বাপ মা? শুনলে কষ্ট পাইবে না? কত্ত আশা কইরা আছে।
- (কূনু জবাব নাই!)
- এইডা তুমি কি কউ?
- আমি তুমারে পড়াশুনা করার টাকা দিমু তুমার সমস্যা কি? আইজকা বিয়া হইবোই!
- ব্লা
- ব্লা
- ব্লা
- ব্লা
- ব্লা
- ব্লা
- ব্লা
- ব্লা
- ব্লা

প্রায় বিশ মিনিটের অক্লান্ত ইন্টেলেকচুয়াল পরিশ্রমের পর মাইয়ারে মানাইতে পারলাম যে, বিয়া করাটা ভালো আইডিয়া না। এখন পিরিত চালাইয়া গেলেই হবে! পরে এস্টাবিলিশ হইয়া অশুভ কামটা করা যাবে (আর মনে মনে কইতেছিলাম আল্লা......এই জমিনি বালা থেইকা বাঁচাই দ্যাও! দুই টাকা ফকিররে dimu ;) )!

এরপর ওরে মানাইয়া টানাইয়া চুপচাপ বাড়ি পাঠাই দিলাম! আমিও হাফ ছাইড়া বাঁচলাম! পিরিত যে আর জীবনে কোথাও করতাম না এইটা পরিষ্কার। পুরাই একটা ট্রমা!!!

এরপর আমি আমার নেগোশিওটর ফ্রেন্ডের উপ্রে ব্যাপক ঝাড়ি লইলাম! কই ওই ব্যাটা আমারে এই মাইয়ার সামনে ডাকছিলি ক্যান? আমারে না পাইলে ও কি করতে পারতো? আমি হাওয়া হইয়া যাওয়া মানে সব হাওয়া! কুনো কিচ্ছু নাই! জবাবে ও আমারে যেই উত্তর দিল তাতে তো আমি পুরাই থ হইয়া গেলাম!

আমার ফ্রেন্ড আমারে কয়, “মাইয়া জানত ক্যামনে তোর বাসায় যাইতে হয়”! ব্যাপারটা হইল,আমাদের বাসায় যাওয়া কাজটা খুব সহজ না। দিনাজপুর থেকে আমাদের বাসা বেশি দুর না হইলেও বেশ কিছু স্পেসিফিক টার্ন এন্ড টুইস্ট আছে রাস্তায়! একটা ভুল হইলে পুরা অন্যদিকে চইলা যাইতে হইবে! মাইয়া নাকি সবগুলা জানত! ইভেন লাস্টের পাঁচ কিলো রাস্তা কিভাবে যাইতে হবে, ক্যামনে বাসা খুইজা পাইতে হইবে সব। এখন প্রশ্ন হইল, মাইয়া এত কিছু জানছিল ক্যামনে? আমি তো মাইয়ারে কুনদিন কই নাই! কেউ নির্ঘাত আমার লগে গাদ্দারি করছে! এই ইনফো লিক হবার পসিবল সোর্স হইল পাঁচটা। আমি, আমার সেইই ফ্রেন্ড, নেগোশিওটর ফ্রেন্ড, আরেক ফ্রেন্ড যার ব্রিফ ইনভল্ভমেন্ট ছিল ব্যাপারটায়! আর এক বড়ভাই! আমি, আমার নেগোশিওটর ফ্রেন্ডের কথা বাদ দেওয়া যায়, কারণ অয় এইগুলা ভুল করার কথা না আর আমি তো কইই নাই! আর যার ব্রিফ ইনভল্ভমেন্ট ছিল তাঁর পসিবিলিটি খুব কম (ওই ব্যাটা আমার চাইতে বেশি ভড়কাইছিল!)! বাকি থাকে আমার সেই ফ্রেন্ড, আর সেই বড় ভাই! আমার সাস্পেক্ট হইল আমার ফ্রেন্ড! আমার সন্দো হইল, ও আমারে আরও একটু বেশি সিস্টেমে ফেলাইতে চাইছিল! তবে শেষের দিকে কাহিনি মনে হয় ওর হাতেরও বাইরে চইলা গেছিল! মাইয়ার দুর সম্পর্কের ভাই, আর আমাদের ছোটভাই তাঁর সাঙ্গপাঙ্গসহ কাহিনীর ভিতরে ঢুকে জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলাইছিল! মাইয়া ওদের উপর বেশি রিলাই করতেছিল শেষ দিকে!

একটা ইন্টারেস্টিং ব্যাপার হইল, আসলে কে কি কাম করছিল এইটা আমি আসলে কখনোই জানতে পারব না! অল আই ক্যান ডু ইজ গেস এন্ড ডিডিউস! পরে ওই মাইয়ারে আমি জিগাইছিলাম তুমারে কেঠা কইছে, মাইয়া আমারে কয় নাই!

যাই হউক, এরপর আমার বদহজম হওয়া পিরিত আরও প্রায় মাসখানেক চলছে! এরমধ্যে আমি পরিচিত লাভ গুরুদের দরবারে হানা দিছি, ব্যাপারটার শানে-নুযূল জানার জন্য/পোস্ট মরটেম করতে! ওনারা মতামত দিছেন এই মাইয়ার লগে আমার পিরিত করা ঠিক হয় নাই! আপেলটা নাকি পচা আছিল!!! তবে মোটামুটি সবাই মতামত দিছে দোষটা আমারই!!! কয়, পিরিত এইভাবে শেষ করলে তো পিরিত তোমার পশ্চাৎদেশে আইসা কামড়াইবোই (রুবেল ও মনে হয় আমার মতই ফান্দে পড়ছিল! আমি বাইচ্চা গেছি মাগার রুবেল চিপা খাইয়া ফালাইছে!)! পিরিত ছাড়বা আস্তে আস্তে!

এরপর গুরুদের কথামত আস্তে আস্তে কইরা দড়িতে ঢিল দিতে দিতে পিরিত শেষ কইরাই দিলাম! সর্বশেষ খবর হইল (চার বছর আগের আপডেট), মাইয়ার বিয়া হইয়া গিয়াছে! যদিও অ্যান্টি সদৃশ সেই মাইয়া আমারে লাইফের সবচেয়ে ড্রেডেড এক্সপেরিয়েন্স দিছে, আই উইশ হার অল দ্য বেস্ট!

(এই কাহিনী এইখানেই শেষ!)

(সিরিজ চলপে.........)
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×