এই চাওয়াটায় হয়ত জীবন।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবসময় বহন নয় জীবন কখনো কখনো যাপনও করতে হয়। এই যাপনের ভেতর অবশ্যই নিজের জন্য কিছু সময় মানুষের রাখা উচিত। পাশে সবচেয়ে পছন্দের মানুষটিও থাকলে তা কি পুরোপুরি নিজের সময় হয়! সেখানেও একটা দেখনদারি বিষয় থাকে যা মানুষকে মৌলিক একাকীত্ব দেয়না। নিজস্ব হতে হয় সম্পূর্ণ একা দাঁড়িয়ে। নিজের জন্য কখনো কখনো ঘাসের দিকে তাকিয়ে মুগ্ধ হতে হয়, হা করে পথের পাশের শিশুর সুন্দর মুখ দেখতে হয় এমনকি মৃত্যুকে আহ্বান জানাবার যোগ্যতাও মানুষকে নিজের সাথে থেকেই শিখতে হয়।
জীবন যেভাবে যখন আসে সেভাবে গ্রহণ করতে পারাটাও মনে হয় মানুষের সহজাত স্বভাব। শুধু এটুকুই কামনা যেন শিয়া মসজিদে বোমা হামলা, অভিজিত, দীপন, বা রাজনের খবরের মত খবর আমাদের দেখতে না হয়। আইলানের মত মৃতদেহ যেন না দেখি আর সেই চা বাগানের নারীরা তাদের ভূমির দখল পাক। ইন্টারনেটের স্পীড বৃদ্ধির সাথে সাথে মানবিক মূল্যবোধের গভীরতাও বাড়ুক। প্রযুক্তিতে বুঁদ হয়ে থাকা সন্তানকে অভিভাবকরা মাটির ঘ্রাণ নিতে খালি পায়ে হাঁটতে শেখাক। স্রোতে নয় আত্ম উপলদ্ধি দিয়ে আমরা আমাদের যেন বুঝতে শিখি। অনেক অনেক চাইলাম.......এই যে চাইলাম এই হয়ত জীবন।
সবার জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন