শীতের রাত
১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের রাতে রাস্তার কুকুর গুলো নিজেদের কর্তৃত্ব জানান দিতে লড়াই করে অবিরাম চিৎকার করে চলছে। কিছু দূরেই রাত প্রহরী মোস্তাকিম মিয়া শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে। রাস্তার ওপাশে দোকানদার করিম কাকা প্রতিদিনের হিসেবের পাঠ চুকিয়ে লাল কম্বল মুড়ি দিয়ে সুখী মানুষের ঘুম দিয়েছেন। রিক্সা চালক সালেহ মিয়া বিড়ি ফুঁকতে ফুঁকতে রেলস্টেশনে যাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেন তূর্ণা নিশিতার যাত্রীদের একটু বেশি ভাড়ায় বাড়ি পৌঁছানোর জন্য। কিছুদূরেই ডাসবিনের পাশে দুই নাম না জানা কিশোর পলিথিনে জুতার পেস্টিং এর আঠা নিশাঃস নিতে নিতে নেশার জগতে ভূত হয়ে আছে। তিন তলা বাড়ির ছাদে প্রেমিক যুবকটি মোবাইলের অপর প্রান্তে মেয়েটির সাথে প্রেমালাপে মগ্ন হয়ে আছে। অথচ এই বাড়ির দুই তলার সিজান দম্পতিরা অভিমান করে একে অপরের বিপরীত মুখী হয়ে ঘুমিয়ে আছে।
সত্যিই অনেক অদ্ভুত এই বাংলাদেশের শীতের রাত। সুখ, দুঃখ, কষ্ট, অভিমান অথবা বিষাদ, যার যার মত করে প্রতিটি শীতের রাত অতিবাহিত করে চলেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুন