নোটিশ বোর্ড
সামহোয়্যারইনব্লগ.নেট
বিষয় ঃ নতুন পোস্ট লেখা অবস্থায় লগ আউট হয়ে সম্পূর্ণ লেখা হারানো প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন এ অধমের নিবেদন এই যে, আমি আপনার সাইটের/ব্লগের নিয়মিত একজন পাঠক/ব্লগার। প্রতিদিন প্রচুর লেখা পড়ি, সন্দেহাতীত ভাবে বলতে পারি এটা আমার জ্ঞানের পরিধিকে অনেকগুন বৃদ্ধি করে দিয়েছে। বিভিন্ন লেখককের লেখা পড়ে নিজেও বিভিন্ন লেখায় অনুপ্রাণিত হই। এরকম অবস্থায় আজকেও আমি বিশেষ আবেগ নিয়ে একটি লেখা লিখেছিলাম। লেখা শেষে ছবি সংযোজন করে লেখাটি পোস্ট করি। কিন্তু দুর্ভাগ্য আমার লেখাটা পোস্ট না হয়ে 'ডু নট এক্সিস্ট' এ ধরনের একটি লেখা আসে। লেখাটি কোন মতেই পুনরাদ্ধার করতে পারেনি। অনেক কষ্ট পেলাম। ভীষণ কষ্ট পেলাম। অনেক আবেগে লেখাটা লিখলাম। হারিয়ে খুবই কষ্টের মধ্যে আছি।
এখন আমার প্রশ্ন আমিতো সামহোয়্যারে নিজের পোস্টে ছিলাম তাহলে কেন আমাকে অটো লগ আউট হতে হয়েছিল। এ থেকে পরিত্রানের উপায় কি?
যদি এমন হয় তাহলে অন্তত আমাদের জানানো উচিত আপনার সময় শেষ দয়া করে লাগ-ইন-করুন অথবা লেখাটা কপি করে নিন, এ ধরনের কোন ম্যাসেজ আশা উচিত।
নোটিশ বোর্ডের কাছে এর উপযুক্ত ব্যাখ্যা চাই। নইলে আমরা ব্লগাররা কিন্তু এক হয়ে আপনার ব্লগ ছেড়ে নিজেরাই কোন ব্লগ তৈরী করে ফেলব।
ইতি
অবাগা মিসকল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



