আমি অতো ভাল লেখি না কিংবা বড় কোন লেখকও নয়।
তবে বেশ কিছু ভাল লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে জনপ্রিয় এ বাংলা ব্লগে আগমন। এ ব্লগে বেশ কিছু ভাল লেখক আছেন, সন্দেহ নেই। কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু ব্লগার শুধুমাত্র যৌনতাকে প্রাধান্য দিয়ে ব্লগে লিখছেন, ছবিও দিচ্ছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গঠনমূলক কিছু না লিখে শুধু যৌন শুড়-শুড়ি দেওয়ার জন্য তারা এ ধরণের লেখা লিখছেন এবং সাথে ঐ টাইপের ছবিও দিচ্ছেন। এদের এ ধরনের আক্রমণ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি?
আমার মতে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ নিম্নরূপ ব্যবস্থা নিতে পারে-
১। কর্তৃপক্ষ কি এ ধরনের লেখা ও ছবি দেখা মাত্র তা প্রথম পৃষ্টা থেকে সরিয়ে একটি সতর্কবাণী দিতে পারেন।
২। এভাবে একবার, দুইবার, তৃতীয়বারের মত সতর্ক করে উক্ত ব্লগার সংশোধিত না হলে সর্বশেষ পদক্ষেপ হিসাবে উক্ত ব্লগারকে ব্যান করতে পারেন।
৩। এ ধরনের ব্লগারকে ব্যান করে সাথে সাথে নোটিশের মাধ্যমে সর্ব সাধারণের অবগতির জন্য জানাতে পারেন।
আর যদি উচ্ছৃঙ্খল ব্লগারদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনরূপ ব্যবস্থা গ্রহণ না করেন, তবে ভেবে নেব কর্তৃপক্ষ এ ধরনের লেখা-লেখিকে উৎসাহিত করছেন।
বাকীদের করণীয় কি তাও কর্তৃপক্ষের কাছ থেকে সুষ্পষ্ঠভাবে জানতে চাচ্ছি।
সচেতন ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি- আমার এ লেখা যদি আপনার মনে একটু রেখাপাত সৃষ্টি করে, তবে আপনারাও এ ধরনের লেখা-লেখির তীব্র প্রতিবাদ জানাবেন আশা করছি।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




