somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিসকল
বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, বাংলা আমার মাতৃভাষা

সকল স্নেহময়ী ও মমতাময়ী মায়ের প্রতি শ্রদ্ধা।

১৩ ই মে, ২০০৭ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মা দিবস। বিশ্বের অনেক দেশে এ দিবসটি ঝাক-ঝমকভাবে পালন করবে। আমাদের দেশেও অনেক প্রতিষ্ঠান লাভবান হওয়ার উদ্দেশ্যে এ দিবসটি নিয় প্রচার প্রসার করছে। আমি মনে করি আমাদের জন্য মা দিবসটি প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মুহুর্ত।

পশ্চিমা দেশে মা-বাবা সাধারণত ওল্ড হোম-এ থাকেন। তারা কখনো সঠিকভাবে মা-বাবার প্রতি তাদের কর্তব্য পালন করতে পারে না। আবার তাদের মা-বাবাও সন্তানকে একটু বড় করে দিয়ে তাদের দায়িত্ব শেষ মনে করে আলাদা করে দেন। তাই তাদের মধ্যে (সন্তান ও মাতা পিতার মধ্যে) ঐ ভাবে বন্ধন গড়ে উঠে না, যেটা আমাদের দেশে হয়ে থাকে। তবে মায়ের ভালবাসা সব জায়গাতেই এক রকম। তারা যেহেতু আমাদের মত মা-বাবার প্রতি কর্তব্য পালন করে না বিধায় বিশেষ একটি দিন আলাদা করে মায়ের প্রতি ভালবাসা প্রকাশার্থে এ দিবসটি পালন করে থাকে।

আমাদের দেশ মাটি পশ্চিমা বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের দেশে প্রতিটি পরিবারই সন্তানদের উপযুক্তভাবে গড়ে তোলার ক্ষেত্রে মা-বাবা'র অবদান অনস্বীকার্য। আর আমাদের মা তার কি কোন তুলনা হয়? সন্তান জন্ম গর্ভধারণ করা থেকে শুরু করে গর্ভাবস্থায় লালন-পালন, ভূমিষ্ট হওয়ার থেকে নিজে না খেয়ে, না পরে, না ঘুমিয়ে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে সমাজে বড় করে থাকে। একমাত্র মায়ের কোলেই সন্তান নিরাপদ থাকে। সন্তানও মমতাময়ী, স্নেহময়ী, গর্ভধারিনীকে মা-কে কখনো ভুলতে পারে না। প্রতি মহুর্তে মাকে বিশেষ মর্যাদায় অধিস্টিত করে তাদের সেবা-যত্ন করে থাকে। যার যাদের মা নাই তারা বুঝে মায়ের কি অভাব, মায়ের কি শূণ্যতা, মা কিভাবে সন্তানকে এতদিন আগলে রেখেছিল। সত্যিই মা তোমার তুলনা হয় না।

আপনারাই বলুন মা-কে বিশেষ একটি দিন আলাদা ভাবে পালন করে মা-এর অকৃত্রিম ভালবাসার প্রতিদান দেওয়া সম্ভব?

তবুও বিশেষ এ দিনে সকল স্নেহময়ী ও মমতাময়ী মায়ের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম। সকলেই তাদের শ্রদ্ধেয় মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করুক এ কামনা আমার।

ছবি-ইন্টারনেট থেকে সংগ্রহ
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ সকাল ১১:৫৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গানটি বন্ধুত্বের, গানটি শান্তির প্রতি ভালোবাসায় সিক্ত

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০০

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে এই গানটি বুনেছি, নিজের বেসুরো গলা 'ব্যবহার' করেই।
এবারে কি ভারত - বাংলাদেশ সীমান্তে শান্তির আলো দেখা দেবার কথা?



বন্ধু হে অনেক... ...বাকিটুকু পড়ুন

সে আমার দিকে তাকিয়েছিল || একটা রোমান্টিক গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৪ শে জুন, ২০২৬ দুপুর ১:৪৪

সে আমার দিকে তাকিয়েছিল
ওওও
বহুবার সে তাকিয়েছিল
আমি ভাবতে চেয়েছি
আমাকে তার ভালো লেগেছিল



সে দেখতে এতটা সুন্দরী
তার উপমা যেন সে নিজেই
মাঝে মাঝে অধরে তার ফুটছিল হাসি
মুগ্ধতায় আমি হারিয়েছিলাম খেই
তখন মিহিসুতোর মতো বৃষ্টিরা... ...বাকিটুকু পড়ুন

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

×