চিরকুমার সমিতি থেকে সদস্য পদ হারিয়ে ফেলব, এই লজ্জায়, অভিমানে এতদিন তা প্রকাশ করতে পারেনি (আসলে লজ্জা আমার না, বরং যারা চিরকুমার সমিতিতে দিনকে দিনকে পড়ে আছে এবং তা ত্যাগ করার ইচ্ছাও প্রকাশ করেনি তাদের) তাছাড়া এটা শুনলে আমার ব্যাচেলর গ্রুপের ফ্রেন্ডদের হারিয়ে ফেলারও একটা ভয় ছিল। সকল লজ্জা, ভয় ত্যাগ করে গত ২২ জুন তারিখ আমি এখন একজন মানুষের জীবনের অংশীদার। অর্থাৎ গত ২২ জুন তারিখে আমাকে শহীদ করা হয়েছে, আমি আর জীবিতদের গ্রুপে নাই।
মনের গহীনে ভিষন ইচ্ছে ছিল জীবনে শহীদ হব প্রেম করে। তা আর হলনা। এ জন্য বড় দুঃখবোধও ছিল। শহীদ হওয়ার পর তা অনেকটা কেটে গেছে। এখন সব প্রেম আর ভালবাসা শুধু তার জন্য।
এখন যে আছে তার সাথেই প্রেম, ভালবাসা এটাই বরং মধুর, বাস্তবতা। তার সাথেই হোক সকল সুখ, দুঃখ, কষ্ট, বেদনা ভাগাভাগি।
আমাদের জীবন, নতুন ইনিংস চির সুখের, চির শান্তির, ভালবাসায় পরিপূর্ণ থাকুক এ দোয়া সকলের কাছে।
বিঃ দ্রঃ সময়মত সবাইকে না জানাতে পারার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


