somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা নেতৃত্বে আছেন, আসবেন বা আসতে চান এই লেখা তাদের উদ্দেশ্যে!!!

১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেতৃত্ব, ক্ষমতা বা পদে আসীন থেকে জীবন চালাতে গেলে আপনার চারপাশের কিছু লোক ঈর্ষাকাতর হয়ে উঠবে, কিছু লোক ঈর্ষাকাতর হতে হতে সহিংস হয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনবে। কিছু লোক আপনার চারপাশে ভালো মানুষ সেজে ভিতরে ভিতরে ঘুণপোকার ন্যায় ধীরে ধীরে আপনাকে ধ্বংস করতে থাকবে। তাই নেতৃত্বে বা ক্ষমতার শীর্ষ পদে থাকলে এই ধরনের মানুষগুলোকে চেনার চেষ্টা করতে হবে সবার আগে। তা না হলে আপনাকে হারাতে হবে নেতৃত্ব , ক্ষমতা ও পদ এমনকি আপনার পরিণতি ও বিদায় হতে পারে অনেক ভয়াবহ! কাজেই সৎ উদ্দেশ্যে ভালো কিছুর জন্য নেতৃত্বে, ক্ষমতা ও পদে আসীন হলেও আপনার চারপাশে আপনার মতোই কিছু সৎ, সাহসী ও বুদ্ধিমান বিচক্ষণ লোক রাখতে হবে, বসাতে হবে। এর ব্যত্যয় ঘটলে কিংবা সৎ, সাহসী ও বুদ্ধিমান বিচক্ষণ লোক চিনতে ভূল করলে আপনাকে ভূলের মাশুলও দিতে হবে চরমভাবে! ভালো নেতৃত্বও একসাথে সবাই সমানভাবে গ্রহণ করবে না। সবার মঙ্গলের জন্য ভালো নেতৃত্বও কখনো কখনো কারো কারো ব্যক্তিস্বার্থকে আঘাত হানবে, এটা অবধারিত! আপনি হয়তো চান ব্যক্তিস্বার্থের উর্ধ্বে সামষ্টিক মঙ্গল, কিন্তু বাস্তবতা হল সামষ্টিক মঙ্গলের জন্য কেউ কেউ স্বীয় ব্যক্তিস্বার্থকে বিসর্জন দিতে চান না। তাই স্বীয় ব্যক্তিস্বার্থে আঘাত আসলে অনেকেই প্রকাশ্যে কিছু না করতে পারলেও ষড়যন্ত্রের জাল বুনবে ভিতরে ভিতরে। সময় ও সুযোগ আসলেই এই ধরনের লোকগুলো সক্রিয় হয়ে উঠবে। পারলে ক্ষমতা ও নেতৃত্ব থেকে আপনাকে টেনে-হিঁচরে নামাবে! ক্ষমতা, নেতৃত্ব বা পদে আসী্নের মূলনীতি হতে হবে সুন্দর ব্যবস্থাপনা, উদ্ভূত সমস্যার সমাধান ও ক্রমোন্নতি। ত্যাগ করতে হবে প্রতিশোধ পরায়ণ মনোভাব। প্রবাদ আছে, ক্ষমতা মানুষকে নষ্ট আর চূড়ান্ত ক্ষমতা মানুষকে নষ্ট করে চূড়ান্ত ভাবেই। তাই ক্ষমতায় বসার আগে ক্ষমতায় বসার প্রকৃত উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন! নিজের অসৎ উদ্দেশ্য ও ভোগ-বিলাসের চরম উচ্চাভিলাস চরিতার্থ করার জন্য ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন না। ইতিহাস সাক্ষ্য দেয়, অসৎ উদ্দেশ্য ও ভোগ-বিলাসের চরম উচ্চাভিলাস চরিতার্থ করার জন্য যারা ছলেবলে কলে কৌশলে ক্ষমতায় আসীন হয়েছেন তাদের পরিণতি ও বিদায়ও হয়েছে ভয়াবহ রূপে!!!
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×