অনেক আগে একটা গল্প শুনেছিলাম। সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার দিলাম। ‘ এক রাজ্যে ছিল এক রাজা। সেই রাজা একদিন তার রাজ্যের জ্ঞানী-গুণী, বুদ্ধিজীবি, সাহসী লোকদের দেখার ইচ্ছে প্রকাশ করলেন এবং পুরস্কার দেয়ার জন্য এক মহৎ কাজ হাতে নিলেন। তো বিভিন্ন ক্যাটেগরির গুণীজন নির্বাচন করার পর সবশেষে চলছে রাজ্যের সাহসী লোক নির্বাচন প্রক্রিয়া। এ অবস্থায় রাজা ভেবে পাচ্ছিলেন না কোন পদ্ধতি ও কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই সাহসী লোক নির্বাচন করা হবে! শেষে প্রধান উপদেষ্টার পরামর্শে সহজ ও দ্রুত নির্বাচন করা যায় এমন একটি প্রক্রিয়া অনুসরণ করে বাছাই প্রক্রিয়া শুরু করে দিলেন। মাইকে ঘোষণা করা হল যে, আপনারা যারা যারা বাড়িতে নিজের বউয়ের পরামর্শে চলেন না এবং ভয়ও পান না তারা এক পাশে দাঁড়ান! ঘোষণা শুনে প্রতিযোগীরা নিজেদের ভিতর কানাঘুষা করে অনেকেই দ্বিধা-দ্বন্দে ও দোটানায় পড়ে গেলেন! অতঃপর এক এক করে সবাই এক পাশে ভয় পাওয়ার পক্ষ সমর্থনে এসে জড়ো হলেন কেবল একজন ছাড়া! রাজা ও উপদেষ্টা মণ্ডলী ঐ একদিকে একাকি দাঁড়িয়ে থাকা ভদ্র লোককে লক্ষ্য করে মনে মনে ভাবলেন এতগুলো কাপুরুষের মাঝে বোধ হয় এই একজনই ছিলেন যে কি না খুব সাহসী! তো রাজা মশায় কাংখিত সাহসী লোক পেয়ে তার কাছে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে জিজ্ঞেস করলেন, “ আচছা, বলুন তো আপনি কি মনে করে এখানে একাই দাঁড়িয়ে রইলেন? আপনার সহপ্রতিযোগীরা তো সবাই একে একে এক পাশে বউকে ভয় পাওয়ার পক্ষে গিয়ে জড় হয়েছেন! রাজার প্রশ্নে ভদ্রলোক জবাব দিলেন, “ আমি আসতে চাইনি কিন্তু আমার বউ আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে এই প্রতিযোগিতায়! আমি সাহসী তবে এতটা সাহসী তো নই যে এই প্রতিযোগিতায় পুরস্কার পাবো তাই মনে মনে টিকবো না ভেবেই এক পাশে দাঁড়িয়ে আছি! তাছাড়া যেখানে হই-হুল্লোড় ও ভিড় সেদিকে আমার বউ যেতে নিষেধ করেছে! তার নির্দেশ যদি অমান্য করি এবং বউ জানতে পারলে বাসায় ফিরে গিয়েই আমাকে বউয়ের প্যাঁদানি খেতে হবে!! তাই একপাশে একা একা দাঁড়িয়ে আছি!!”
আপনি জীবিত না বিবাহিত? আপনার জন্য ছোট্ট একটি গল্প!!!
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।