কষ্টগুলো যেন উদ্যত রাইফেল ।
বারুদগুলো বালুর মাঝে, ঝড় হয়ে উড়ছে । তলোয়ারের স্তূপে ডুবে যেতে যেতে ভাবি, আহা, কেউ যদি বলতো , অন্য কোন একটা পরজন্মে, তুমি পাবে রক্তের দাগ বিহিন, পেরেক বিহিন , প্রিয়তর কোন মানুষের সাথে, প্রিয় খুনসুটির জীবন !
একটা জীবন তো আর, সামান্য কোন মুহূর্ত নয় যে, কয়েক সেকেন্ডের কান্নার ভিতর দিয়ে অতিবাহিত হলেও , ক্ষতি কি !
এই ধ্বংস , এই মৃত্যু , এই আগুন ও কষ্ট তত্ত্ব , এ সব কি পুরোপুরি ই আমার মনোবৈকল্য !
আমি জানি, এ সব সহ্য করার মাঝে কোন কৃতিত্ব নেই মহাপুরুষদের মতো কোন মহিমান্বিত হবার ইচ্ছে ও আমার নেই !
পয়েন্ট টু বি নোটেড-- দণ্ডায়মান পর্বতের মতোই , সুখেরা ভীষণ দাম্ভিক আর জেদি , অহংকারী ও হয় । তাই ওরা চিরকাল ই শাসক, আর কষ্টরা যাবৎজীবন সাজাপ্রাপ্ত ,কিংবা ফাঁসির আসামি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



