কোনও এক মৌ ঝরা সময়ে
একদিন বুনোফুলের গন্ধ লেগেছিল
আমার চৈত্রের আকাশে ।
এখন দিন বদলে গেছে,
যদিও প্রানের চেয়ে বহুদূরে
তবুতো সকাল সন্ধেয় টবে ফুল ফোটে;
তার গন্ধটাকে বড্ড বেশি হিসেবি লাগে,
কখনও বান্ধবীর হাত,
অথবা প্রেমিকার শরীরের মতো মনে হয় ।
তবুতো গন্ধটা ভাল লাগে ।
তাই হয়তো ফিকে হয়েও এখনও
বেঁচে আছে সেটা।
হয়তো আর ফিরে যাওয়া হবে না
সেই নাম ভুলে যাওয়া বনে
তবু সেখানে আগ্রাসী হাতগুলো পৌছতে পারে না,
সেখানে অন্তত বেচেঁ রইল গন্ধটা
মৌ ঝরা বাতাসের গায়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


