একগুচ্ছ তুই
০৮ ই মে, ২০১৬ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোর ছাদে রাত নেমেছে নাকি?
আমার ছাদে সবে তো গোধূলি ওড়ে
সেখানেই কাটি মুখ বুজে চার বেলা আর
তোর ছাদে খুঁজি রোদ ভরা মেঘ ঝুলি।
তিন প্রহরের পারলৌকিক ব্যাথা
চার দেওয়ালে বেবাক প্রহসন
সব ঢেলে দিস মুখচোরা মহীখাতে
মাটি গিলে নেয় তরতাজা সম্ভ্রম।
সারা শরীরে এলোমেলো আবদার
স্নায়ু চেপে তোর নিরলস অনশন
চাঁদের গায়ে জমছে খিদের ক্ষোভ
কালপুরুষে রাখলি নিজের কায়া।
গোধূলি পেরিয়ে দেখি উঁকি দেয় চাঁদ
তুই পাঠালি?নাকি পথ খুঁজে এল?
বুঝতে চাই নি-
সরিয়ে দিয়েছি জমা করা যত ক্ষোভ।
রুমালে মুছেছি তোর অযাচিত ঘাম।
আবার খুঁজেছি রোদে ভেজা ছায়াবাজি
খুঁজেই চলেছি চুপিসারে বারে বারে-
আমি এতো টাও অবুঝ না রে-
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুনএ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন