somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফেলুদার তোপসে
নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ভালোবাসা, বাড়ি আছো!

২২ শে জুন, ২০১৬ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার এক বন্ধু কিছু দিন আগে ফেসবুকে ছোট্ট একটা পোস্ট শেয়ার করেছিল। অবনী অনলাইনে আছো?

শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে এই ধরনের রসিকতা প্রথমে আমার ভাল লাগেনি। পরে মনে হল, সত্যিই তো, আজকের ডিজিটাল যুগে কি এই কবিতা লেখা যেত? বা আরও নির্দিষ্ট করে, অবনী বাড়ি আছো, এই লাইন আজকের কোনও কবি কি লিখতে পারতেন? কারণ, দরজায় কড়া নাড়ার আগেই তো মোবাইলে তিন বার দুজনের মধ্যে কথা হয়ে যেত।
শুধু তাই বা কেন? আজ যদি ডাকঘর’ লেখা হত? সেই ডাকঘরের অমল কি তাহলে চিঠির বদলে রাজার হোয়াটসঅ্যাপের জন্য অপেক্ষা করত? সেভ করে রাখত সুধার মোবাইল নম্বর! বা, অমল ভিডিও দেখত স্মার্ট ফোনে!

আমার আর এক বন্ধু অরিন্দমের (নাম বদলানো হয়েছে) প্রসঙ্গে আসি। সেকটর ফাইভে চাকরি করছে অরিন্দম। ওকে নিয়মিত বিদেশ যেতে না হলেও, অরিন্দমের বেশ কয়েক জন স্কুল-কলেজের বন্ধু সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে। তাঁরা আছেন আমেরিকা, ইংল্যান্ড, চিন, কানাডা, কাতার, লিবিয়া, নাইজেরিয়া-সহ প্রায় গোটা পনেরো দেশে। ফলে এক জন যখন ঘুমোন, অন্য জন তখন আপিস করছেন। তাদের নিজেদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। অরিন্দমদের এই গ্রুপে সূর্যাস্ত হয় না। ওরা নিজেদের মধ্যে বলাবলি করে, এই হল আমাদের সীমান্তবিহীন হোয়াটসঅ্যাপ দুনিয়া। বলা যায়, অনু-বিশ্বায়ন।

কিন্তু মুর্শিদাবাদে, বাংলাদেশের সীমান্তঘেঁষা গ্রামের ছেলে মুকিবরের (নাম বদলানো হয়েছে) চিন্তা কখনই ওই সীমান্তবিহীন দুনিয়ায় পৌঁছতে পারছে না। তার কাছে আবার সীমান্তই রুটি-রুজি। সীমান্তই জীবন। সীমান্তই বিএসএফের বন্দুক। সীমান্তই ভয়। মৃত্যুও ছুঁয়ে থাকে ওই সীমান্তকেই। দিনের শেষে দুটো জিনিস সীমান্তের ওপারে পৌঁছে দিতে না পারলে মুকিবরের পেট চলে না। যদিও মুকিবর যখন দুটাকা কিলো চালের লাইনে রোদে পুড়ছে, অরিন্দম হয়তো তখন, কোনও ভিসা অফিসের ওয়েটিং রুমে। দুজনের মধ্যে মিল একটাই, দুজনেরই একটা করে ভোট। সরকার তৈরির।

১৯ শতকের গোড়ায় স্লোগান উঠেছিল দুনিয়ার মজদুর এক হও। যে ডাক কমিউনিস্ট ম্যানিফেস্টো হয়ে, ১৮৬৪ সালে প্রথম কমিউনিস্ট আন্তর্জাতিকেও গৃহিত হল। সেটাই হয়তো ছিল প্রথম বিশ্বায়নের ডাক। বলা হয়, গ্লোবালাইজেশন, এই শব্দটা ৭০-এর দশকে তাদের ক্রেডিট কার্ডের পেছনে প্রথম লিখতে শুরু করে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক (মহাশান্তির পরে বিশ্ব-পার্থ চট্টোপাধ্যায়)। আর, কী আশ্চর্য, ওই ৭০-এর দশককেই মুক্তির দশক করার ডাক দিয়েছিলেন চারু মজুমদার। যা নিয়ে মণিভূষণ ভট্টাচার্যের কবিতা, কোথায় বিপ্লব, শুধু মরে গেল অসংখ্য হাভাতে..।

সমাজতন্ত্রের বিশ্বায়ানের ডাক গত শতকের শেষ দশকেই ম্রিয়মাণ হয়ে যায়। অন্য দিকে ক্রেডিট কার্ডের সেই বিশ্বায়নের ডাকের অশ্বমেধের রথের ঘোড়াকে কেউ এখনও রুখতে পারেনি।
গ্লোবালাইজেশনের ভিতরে অদ্ভুত এক আলো- অন্ধকারে মুকিবর এবং অরিন্দম দুজনেই পথ হাঁটিতেছে। বেলা বেড়ে চলেছে।। আলোও বাড়ছে। কিন্তু অন্ধকার কমছে না!

কোনও আচ্ছে দিন, কো্নও মুক্তির দশকের ডাকই এই অন্ধকারের সমকক্ষ নয়। মেনে নেওয়াই ভাল, এই অঙ্কটা মেলেনি। এর উত্তর আমাদের জানা নেই। হল্ কালেকশন করেও অঙ্কটা মেলানো যাচ্ছে না। অথচ, অবনী বাড়ি আছো, এই কবিতা লেখার পরিপ্রেক্ষিতটাও হারিয়ে যাচ্ছে, অমলের দইওয়ালাকে সঙ্গে নিয়ে।
এই রকম এক সময়ে, উত্তর আসবে না জেনেও, মাঝে মাঝে কোনও এক অজানা দরজার সামনে গিয়ে ফিস ফিস করে বলতে ইচ্ছে করে, ভালোবাসা, বাড়ি আছো?
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ রাত ৮:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×