
একটা সময় ছিল গান শুনতাম না বুঝে। আর যখন থেকে গান বুঝে শুনতে শুরু করেছি মনের দিক থেকে কৃপন হতে চলেছি, এখন আর খুব সহজে কোন গান প্রিয় গানের তালিকাতে যুক্ত হয় না। প্রিয়তে যুক্ত হওয়ার আগে কারন খুজা শুরু করে দেয় মন, গানের কথা গুলা ভালো নাকি গানের মিউসিক। মাঝে মাঝে গানের মিউজিক ভিডিও এর কারনেও গান প্রিয়তে চলে যায়।
আজ ইউটিউবে ঘুরতে ঘুরতে একটা গান খুঁজে পেলাম, মনে হয় ওপার বাঙ্গলার গান। কথাগুলো শেয়ার না করে পারছি না-
সময় পেলে খবর নিও
আমার অবুঝ স্বপ্নগুলো তোমার চোখে লুকিয়ে রেখো
আমার অবোধ ইচ্ছে গুলো তোমার মনে সাজিয়ে রেখো
আমার চাপা ব্যথা গুলো শ্রাবন জলে ভিজিয়ে দিও
হারিয়ে গেলে পথের বাকে বন্ধু ভেবে সঙ্গে নিও
কেমন আছো বন্ধু প্রিয়
সময় পেলে খবর নিও ॥
আমার ধূসর স্মৃতি গুলো পুড়িয়ে দিও নীল আগুনে
হারিয়ে যাওয়া সোনালী বিকেল রাঙিয়ে দিও ফুল ফাগুনে ॥
আমার বোবা কান্না গুলো পাঠিয়ে দিও নীল আকাশে
জমে থাকা দীর্ঘ শ্বাস ভাসিয়ে দিয়ো ঝড় বাতাসে।।
কয়েক বছর আগে যখন আমি ছোট ছিলাম মানে টিন এজের ছিলাম সে সময় আমার মাথার মধ্যে মেঘ বালিকার সপ্ন ছিল।জানিনা এই গানটার সাথে মেঘবালিকার সম্পর্ক কোথায়, তবুও যতবার গানটা শুনি, বুকের ভেতরটা কেমন খালি খালি লাগে।
আমার ভিনদেশী তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে।
শিল্পিঃ চন্দ্রবিন্দু
আমার ভীনদেশি তারা
আমার প্রিয় আর একটা গান, এটাও ইউটিবের থেকে পাওয়া।
সমুদ্র কি তোমার ছেলে
শিল্পিঃ সঞ্জীব চৌধুরি
চোখটা এত পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূন্য আকাশ কাপাও
আকাশ ঘিরে শংখচিলের
শরীর চেরা কান্না থামাও
সমুদ্র কি তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
গত বছরে ইউটিউবে ঘুরা ঘুরি করতে করতে একটা গান পেয়ে যাই। গানের কথা গুলো যে এতো ম্যাজিকাল একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে হয়। আমি তখন সারদিন গানটা শুনতাম।
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
শিল্পিঃ কৃষ্ণকলি
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু মন হলো না আপন।
কিছু কিছু গান থাকে যা একসাথে গাইতে ভালো লাগে। প্রায়ই মাঝারাতে গানটা গেয়ে উঠি। জীবনটা যে আসলেই অনেক অনেক সুন্দর তা এই গানগুলো শুনলেই বোঝা যায়।।
১।
সেই যে হলুদ পাখি
ব্যান্ডঃ ক্যাকটাস
সেই যে হলুদ পাখি
বসে জামরুল গাছের ডালে
করতো ডাকাডাকি
আমার শৈশবের সকালে
একদিন গেল উড়ে
জানিনা কোন সুদুরে
ফিরবেনা.. সেকি ফিরবেনা
ফিরবেনা আর কোনদিন...
বুড়ো মাঝির নৌকায়
বসে সারাটা দুপুর
যুবরাজের ঘোড়া
আর রাজকণ্যার নুপুর
চলে গেল স্রোতে ভেসে
জানিনা কোন দূর দেশে
ফিরবেনা.. সেকি ফিরবেনা
ফিরবেনা আর কোন দিন...
২।
নীল রঙ ছিল ভীশন প্রিয়
ব্যান্ডঃ ফসিলস
সেদিন ও ছিল দুপুর এমন
ঝক ঝকে রোদ অস্থির মন
আর ঘডির কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার
আকাশ, নীলচে সময়
নীল রং ছিল ভীষন প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিলো...
৩।
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে
ব্যান্ডঃ একলব্য
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জোছনা এলো গভীর রাতে জুড়িয়ে দিয়ে জ্বালা;
কিছু কথা হাওয়ার বুকে
কিছু কথা জলে
কিছু কথা গুমরে মরে স্মৃতির খেয়ালে
আমি এখন পোড়ামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে......
দিন ছিলো সব বাধন হারা
ঘুর্ণি ছিলো মনে
প্রথম দেখা বর্ষা এলো মেঘের আলাপনে....
মনের ভাষা সেদিন যখন মুখের ভাষা হোলো
পা বাড়াতেই আমার শহর ভীষণ এলোমেলো
হারালো সেই রাঙা বিকেল পথের বাঁকের শেষে
শান্ত দুপুর নিঝুম শহর
বেঁচে থাকার ঘর
ছই ভেসে যায় বুকের ভেতর গভীর সরোবর
এই কি সুখ ভালোবাসার
একা এবং একা
স্বপ্নে পাওয়া পাগল হাওয়া আড়াল করে রাখা
আড়াল ভেঙ্গে ভীড়ের মাঝে সবি গেলো মিশে
আমি এখন পোরামাটি
হিম কন্যা ঘুমাও বিদেশে.......
আরো প্রচুর প্রচুর পছন্দের গান আছে যা একটা পোষ্টে লিখে শেষ করা যাবে না। পরে অন্য কোন পোষ্টে লিখব মন টানলে। এমনিতে মেল্লা পেচাল পাড়ছি আর পড়তে পারছি না। এতো বড় পোষ্ট আমি আমার জীবনে কখনো লিখছি বলে মনে পড়ছে না। গানের ক্ষেত্রে এক এক জনের টেস্ট এক এক রাকম, সো গান গুলো ভালোও লাগতে পারে আবার নাও পারে...এনজয়....

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



