somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুই রাজাকার

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোড় খাওয়া সূর্যটা ভীষণ ক্লান্ত হয়ে মুখ লুকিয়েছে মেঘের আরালে, সাদা মেঘ পরম মমতায় জরিয়ে ধরেছে তাকে, খানিকটা উদ্ভ্রান্ত, খানিকটা লজ্জায় লাল হয়ে গেছে সে । বাতাসটা ভারি দুষ্টু, বারে বারে খোঁচা দিয়ে মেঘকে তাগাদা দেয়, পাছে কেও দেখে ফেলে । বাতাশের দুষ্টুমিতে মেঘ তাই সরে সরে যায়, আবার সূর্য জেগে ওঠে, ভীষণ ক্লান্ত সে, ক্লান্তির আবহে নিজের তেজতাও কমিয়ে দিয়েছে সে । এমন ই এক পড়ন্ত বিকেলে, গন-জাগরন শাহবাগ চত্বরের গান্দা নালা ধরে এগিয়ে চলছে এক পাগল, গায়ে তার শত ছিন্ন ছেরা ছালা । দাড়ি আর গোঁফে অনেকটা বাবুই পাখির বাসার আদল নিয়েছে, চোখে তারও রাজ্যের ক্লান্তি জরিয়েছে ওই ক্লান্ত সূর্যটার মত । গায়ের ছুঁচো মাখা গন্ধে রাস্তার কুকুরটাও এড়িয়ে চলছে তার স্পর্শ । বিড়বিড় করে কি যেন বকছে অবিরাম ধাড়ায়, মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডর সমস্ত অভিশাপকে দূর করার গুরু দায়িত্ব সে তার ছোট্ট কাঁধে নিয়ে মন্ত্র পড়ে যাচ্ছে ইলশেগুঁড়ি বৃষ্টির মত । শাহবাগ চত্বর এখন ভীষণ উত্তাল রাজাকারদের ফাঁসির দাবিতে, অনেকটা উৎসব এর আমেজ চারিদিকে, কেও গান করছে, কেও শ্লোগান এ মুখরিত, আবার কেও প্ল্যাকার্ড হাতে বসে আছে উদাস পানে । বাচ্চারাও এসেছে মা-বাবার সাথে, ভীষণ আনন্দ তাদের, এ যেন আরেকবার ঈদের আনন্দ গায়ে মেখে মুড়মুড়ে পাঁপড় খাওয়ার আনন্দ হুল্লোড় । একটি ছোট্ট বাচ্চা তার বাবার মুখের দিকে ভারী কুতূহল নিয়ে তাকিয়ে আছে, সে তার বাবাকে কোনদিন চিৎকার করতে শোনেনি, বাসায় সারাদিন মা ই চিৎকার করে আর বাবা মেনিমুখোর মত মুখ লুকিয়ে ডুবে থাকে বইয়ের সাদাকালো অক্ষরের মাঝে। আজ সেই বাবার হঠাৎ করে কি হোল ? কেমন উত্তেজনায় তার ঠোঁট কাঁপছে যেন এখনি কালবৈশাখীর প্রবল থাবায় উড়িয়ে নিয়ে যাবে সমস্ত শহরটাকে । বাবা বলছে, রাজাকারের চামড়া তুলে নেব আমরা, সে কিছুতেই বুঝতে পারছে না এই রাজাকারটা কে, এটাকি তবে গরু না ছাগল। গত বছর তারা একটা ছাগল কোরবানি দিয়েছিলো ঈদে, বাবার ছোট্ট কোলে বশে সে দেখেছিলো ছাগল কোরবানির ভয়ঙ্কর দৃশ্য, তার মোটেও ভাল লাগেনি, মনে হচ্ছিলো আহারে এই ছাগলটাকে আর সে কোনদিনও কাঁঠাল পাতা খাওয়াতে পারবে না । সেই সময়ই একজন কেও বাবাকে বলেছিল, চাচা ছাগল এর চামড়া ত তোলা হোল, মাংশটা এবার ভাগ করেন। তবেকি রাজাকার ছাগল বা গরুর আরেক নাম। পাগলটা এবার তার মন্ত্র থামিয়েছে, বাজখাই গলায় কচুপাতার মত সজিব এক তরুনিকে জিজ্ঞেশ করছে, রাজাকার কে গো, রাজ্যের ঘৃণা জ্বলে উঠে তরুনির চোখে, যেন এক আগ্নেয়গিরির জলন্ত জ্বালামুখ এখনি পুড়িয়ে খাক করে দেবে পাগলটাকে । ভয়ে পাগলটা সরে আসে খানিকটা । ছুঁচোর উৎকট গন্ধটা গন্ধকের মত উস্কে দেয় তার মনের আগুনটাকে, সে চিৎকার করে বলে উঠে, রাজাকার তুই, রাজাকার তোর মত পাগল। ভিড়ের মাঝে এক ঢেউ খেলে যায় বর্ষার মত, সবাই সমস্বরে বলতে থাকে “তুই রাজাকার”,...”তুই রাজাকার”...।“তুই রাজাকার”...।
পাগল ভয় পেয়ে দৌড় লাগায়, এ যেন আরেক একাত্তর, যখন সে সত্যি রাজাকার ছিল, যখন সে নিজের হাতে পুড়িয়ে ছিল কত মালাউনের ঘর, কত শত ঘরের যুবতী কন্যাকে মা – বাবার সামনে ধর্ষণ করেছে সে, আবার মায়ের কোল থেকে ছোট্ট দুধের শিশুকে কেড়ে নিয়ে, মাকে পাঠিয়েছে পাক-সেনাদের কাছে , যেতে না চাইলে বলত তাইলে কিন্তু তোর ছোট্টরে দিয়া দিমু হানাদারগো হাতে, কমু তুই মুক্তির বউ আর এইটা মুক্তির পোলা, দেখিস মুক্তির নাম শুনলে বুটের লাত্থিতে কেমুন তোর পলার মজক বাইর কইরা দেয় । কিন্তু তারপর তো দেশ স্বাধীন হল, সেও পালিয়ে গেল তার গ্রাম ছেড়ে । তারপর সব অন্ধকার ... কিছু মনে নেই তার, কিন্তু এরা জানলো কি করে যে সে রাজাকার । সেতো পাগল, তার গায়ে তো লেখা নেই যে সে রাজাকার । দেশ স্বাধীনের পরও পাগল এত ভয় পাইনি কোনদিন, সে ছুটছে তার একবোঝা অতিত নিয়ে, পেছন থেকে ভেশে আসছে ...”তুই রাজাকার”...”তুই রাজাকার”...”তুই রাজাকার”।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×