somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীনে করোনা সংক্রমণ এক লাখ ছাড়ালো

১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


করোনার আঁতুড়ঘর হল চীন। চীনের উহান প্রদেশে ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রথমবার এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় যা পরবর্তীতে সারা বিশ্বকে কয়েক দফা ঝাঁকি দিয়ে যায়। উহানে যখন এই ভাইরাসে ব্যাপক সংখ্যক মানুষ আক্রান্ত হতে থাকে, তখন সবার এটিচিউড ছিল এরকম - চীনে হচ্ছে, আমাদের দেশে আসবে না। কিন্তু চীনের সীমানা ছাড়িয়ে এই সর্বনাশা ভাইরাস যখন সুদূর ইতালিতে আঘাত করে, তখন সবার টনক নড়তে শুরু করে।


চীনে এটিকে যেরকম পোষ মানিয়ে রাখা হচ্ছিল, ইতালিতে কিন্তু মোটেও সেরকম ছিলনা পরিস্থতি। মুক্তির আনন্দে দিশেহারা হয়ে ইতালিকে এই ভাইরাস নিজের বংশ বৃদ্ধির উর্বর ভূমি বলে বেছে নেয়। এর পরে আর তাঁকে পায় কে? স্পেন, ফ্রান্স, জার্মানীতে তান্ডব ঘটিয়ে আমেরিকা হয়ে ইন্ডিয়া - তারপর বর্ডার পাস করে ঢুকে যায় অভাগা বাংলাদেশে। চলার পথে সে দেশে দেশে ঘরে গরীবকে আরও গরীব আর তথ্যপ্রযুক্তির মালিক ধনীদেরকে আরো ধনী বানিয়ে পৃথিবী প্রদক্ষিণে লেগে যায়। এই যাত্রায় সে তার চারণভূমি হিসেবে বেছে নেয় মূলত বিশ্ব মোড়ল আমেরিকা, প্রতিবেশীদেরকে জালিয়ে মারা ভারত-রাশিয়া এবং বিশ্বের এক প্রান্তে নির্জীব হয়ে পড়ে থাকা ব্রাজিলকে। হাজার লাখ ছাড়িয়ে সেসব দেশের সংক্রমণ এখন হিসাব করা হয় কোটির অঙ্কে। কিন্তু জন্মভূমি চায়না? সেখানে কি অবস্থা?


২০১৯ সালের ডিসেম্বরে সংক্রমণ শুরু হবার পরে ২০২০ সালের মার্চ নাগাদ সেখানে সংক্রমণ ছিল ৮০ হাজারের কাছাকাছি। কিন্তু তারপরেই রহস্যজনক কারণে সংখ্যাটা ঐখানেই পজ হয়ে পড়ে থাকে। আর বাড়েনা। বিশ্বে তোলপাড় হয়ে যায়, কিন্তু চায়না এক জায়গাতেই থেকে যায়। এর রহস্য কি?


তবে এ বছরের শুরুর দিকে ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণের সময় শুনেছি চীনে নাকি তার কিছুটা ধাক্কা লেগেছিল। তখন একবার স্কোরকার্ডে ঢু মেরে দেখি সঙ্খ্যাটা ৮০ হাজার থেকে অনেক কষ্টে ৯০ হাজারের ঘর পার করেছে। কিন্তু পরের ৯ মাস সংখ্যাটা ওখানেই আটকে ছিল। রিসেন্টলি অমিক্রন ভ্যারিয়েন্ট চালু হবার পর আরেকবার চেক করে দেখি, ইয়েস সংখ্যাটা অবশেষে ৫ ডিজিট ছুয়েছে। অভিনন্দন চীনকে - করোনা সঙ্ক্রমণে নতুন মাইলফলক স্পর্শ করার জন্য।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×