আমার ব্লগ যেহেতু আপাতত আর কেউ পড়ছে না, আমার মত বকবক করেই যাই।
আমার নিজের বিশেষত্ব কিছু নেই। অদ্যবধি নিজের কোন 'স্পেশালিটি' খুঁজে না পাওয়া গুটিকয় মানুষের মধ্যে আমি একজন।
পড়ালেখায় হাতি ঘোড়া মারা হয় নি। ছোট বেলায় ফুটবল ভালো খেলতাম, যতদিন টেনিস বল দিয়ে সেটা খেলা হত। বলটা যখন একটু বড় হল, তখন আর পারলাম না। অত দৌড়াদৌড়ি করার দম আমার ছিল না।
ক্রিকেটও ভাল খেলতাম, যতদিন সেটা ক্লাসরুমের ভেতরে খেলা হত।ছোট উঠানেও খারাপ খেলতাম না। একটু বড় মাঠে কেলতে গিয়েই বুঝলাম এখানের নিয়ম কানুন আলাদা। বোলিং করার চেষ্টা করেছিলাম, আমার নাকি কনুই বেঁকে যায়, এভাবে নাকি বল করা যায় না। ব্যাটিং করতে গিয়ে দেখলাম সেখানেও আমার যোগ্যতা নেই। শর্ট পিচ বল আসলে ব্যাটের কোনায় লেগে যেট, আর কাছে দাণনরানো ফিল্ডাররা সেটা দিয়েই ক্যাচ প্র্যাকটিস সারত। ফলাফল যেটা দাঁড়াল তা হল, ক্রিকেট খেলার সময় আমি মাঠে দৌড়াও, ফিল্ডিং করি, একটা আধটা ক্যাচ ছাড়ি, বেশিরভাগ দিনই ব্যাটংয়ে নামার দরকার হয় না। আর নামলেও ঐপক্ষের বোলারার দু চারটা ওয়াইড বল করে ঐটাকেই আমি নিজের রান মনে করে তারপর আউট হয়ে যেতাম। কালিো খালি মাঠে দৌড়ারনোর চেয়ে দাঁড়িয়ে থাকা হয়ত ভাল হবে- এই ভেবে কয়েকদিন আম্পায়ারিংও করলাম। স্কুলের আম্পায়ারদের হাজারো কথা শুনতে হয়, থার্ড আম্পায়ার তো আর নেই। এ বলে ব্যাটে লেগেছে, ও বলে লাগেনি; এ বলে আমি স্ট্যাম্প ভাঙার আগে ক্রিজে ব্যাট দিয়েছি ও বলে স্ট্যাম্প আগে ভাঙা হয়েছে। ধুর, এটাও হবে না আমার দ্বারা।
(আজকের মত এখানেই শেষ করি)
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১১ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


